ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা করলেন এমপি

হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহ 

সন্ধান২৪.কমঃ হেফাজতে ইসলাম  ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে । ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার মামলায় সাজিদুর রহমান ও মুবারক উল্লাহসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মোকতাদিরের পক্ষে পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল জব্বার মামুন এজাহারটি সদর থানায় জমা দেন।

এজহারে উল্লেখিত প্রধান দুই আসামি ছাড়াও ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, মাওলানা আশরাফুল হোসেন তপু, বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা আলী আজম, মাওলানা এরশাদ উল্লাহ, মাওলানা জুনায়েদ কাসেমী, মাওলানা নোমান আল হাবিব, মমিনুল হাসান তাজ, সুলেমান মোল্লা, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মনজুরুল হক ও খালেদ মোশাররফ।

 

Exit mobile version