ব্রিটেনে ৮ শিশুকে খুন, নার্স গ্রেপ্তার

সন্ধান২৪.কম :ব্রিটেনের একটি হাসপাতালের শিশু বিভাগে পর পর আটজন নবজাতকের মৃত্যু হয়। বছর পাঁচেক আগের ঘটনা এটি। সেই ঘটনায় ওই হাসপাতালের এক নার্সকে গ্রেপ্তার করেছে ব্রিটেনের পুলিশ। 

 বছর তিরিশের ওই নার্সের বিরুদ্ধে ১০টি শিশুকে খুনের চেষ্টার অভিযোগও রয়েছে।

লোকজন এবং প্রতিবেশীরা তাকে অত্যন্ত শান্ত স্বভাবের নার্স বলেই দাবি করেছেন। এই ঘটনায় তাঁরা স্তম্ভিত। তবে পুলিশ জানিয়েছে, ওই শিশুদের লুসিই খুন করেছিল। তবে এতগুলি সদ্যোজাতকে সে কেন খুন করল, তা স্পষ্ট করে জানায়নি পুলিশ।ওই হাসপাতালের আরও দশটি সদ্যোজাতকে সে খুনের চেষ্টা করেছিল বলেও জানা গিয়েছে।

২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে ব্রিটেনের চেস্টারের ওই হাসপাতালে পর পর কয়েকটি শিশুর মৃত্যু হয়। তদন্তে নেমে প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিল, সময়ের আগে জন্মানো ওই শিশুদের ফুসফুস ও হার্টের সমস্যা ছিল বলে তারা মারা গিয়েছে। পরে ঘটনা অন্য দিকে মোড় নেয়। ২০১৮-’১৯ সালেও শিশু মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে লুসিকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু প্রমাণের অভাবে তার বিরুদ্ধে মামলা শুরু করতে পারেনি পুলিশ।

সেই তদন্ত ফের শুরু হওয়ায় গত মঙ্গলবার লুসিকে তার হেয়ারফোর্ডের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত কাল তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। লুসির বাড়ির

 

Exit mobile version