Monday, February 23, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

বড় দিনের উৎসবে সেজে উঠেছে নিউইয়র্ক

December 24, 2022
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
18
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে নিউইয়র্কে ব্যাপক প্রস্ততি চলছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন, বিভিন্ন চার্চ ও মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঙালি কমিউনিটিও এই উৎসবে সামিল হয়ে নানা কর্মসূচী গ্রহন করেছে।

২৫ ডিসেম্বর রোববার বড়দিন। তবে এর কয়েকদিন আগে থেকেই নিউইয়র্কে উৎসবে মেতে উঠেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বাড়ি বাড়ি চলছে খুশীর উৎসব,আলোকসহজ্জ্বা ও অতিথি আপ্যায়ন। চলছে কেনা-কাটার ধুম। ক্রিসমাস ট্রি কেনার ধূম।

ক্রিসমাসকে কেন্দ্র করে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস,জ্যামাইকা,ব্রঙ্কস,ওজনপার্ক, এষ্টোরিয়ার গুরত্বপূর্ণ স্থাপনা ও রাস্তাগুলো আলোক সজ্জ্বায় সাজিয়ে তোলা হয়েছে।
বড়দিন উপলক্ষে ইতিমধ্যেই ফুল,রঙিন কাগজ আর আলোয় আলোয় সাজানো হয়েছে গির্জাগুলো। আনন্দ আয়োজন আর প্রার্থনার মধ্য দিয়ে বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান ধর্মাবলম্বী উদযাপন করবে যিশুখ্রিস্টের জন্মতিথি বড়দিন।

এদিকে, বড়দিন উপলক্ষে নিউইয়র্কে প্রায় প্রতিটি বড় বড় শপিং মলে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতাদের আকর্ষন করার জন্য বড়দিন উপলক্ষে বিশেষ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে প্রায় প্রতিটি পণ্যে। শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরা নয়, সব ধর্মের মানুষেরা থ্যাংকস গিভিং ডে’র পরে বড়দিনের জন্য অপেক্ষা করেন কাঙ্খিত পণ্যটি কিনতে। শপিং মল ছাড়াও অনলাইনে পণ্য কেনায় ছাড় দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।
প্রথা অনুযায়ী রঙিন আলোয় ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে ঘরে ঘরে এবং বাড়ির সামনে। সাজানো ক্রিসমাস ট্রির নিচে রাখা হচ্ছে উৎসবের মৌসুমে পাওয়া সব উপহার। ক্রিসমাসের দিন সকালে উঠে এসব উপহারের মোড়ক খোলা হবে।
এই দিনের অন্যতম আকর্ষণ হলো সান্তাক্লজ। সঙ্গে রয়েছে তার চমকপ্রদ উপহারসামগ্রী। এ ছাড়া দিনটি উপলক্ষে সবাই চেষ্টা করে থাকেন প্রিয়জনকে সাধ্যের মধ্যে কিছু উপহার দেওয়ার। উৎসবের এই সময় বয়ে আনে আত্মীয়-পরিজনের মিলিত হওয়ার উপলক্ষ। ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ক্যারল, সুস্বাদু খাবার আর রঙিন গৃহসজ্জা মিলিয়ে চারদিকে আলোর উৎসবে সেজে ওঠে বছর শেষের এই সময়টি। সেই সঙ্গে বিভিন্ন চার্চে চলে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রার্থনা ও যিশুকে স্মরণ। ক্রিসমাস ডে মূলত খ্রিষ্টধর্মাবলম্বীদের উৎসব হলেও নিউইয়র্কে এটি এখন সবার উৎসবে পরিনত হয়েছে।
এই আয়োজনের মূল উপজীব্য নিহিত রয়েছে খ্রিষ্টধর্মাবলম্বীদের একত্রিত হয়ে যিশুখ্রিষ্টের আবির্ভাব এবং মানুষের জন্য তাঁর জীবন ত্যাগের বিষয় স্মরণের মধ্যে।
যিশুখ্রিস্টের মতে- মানুষের পরিত্রাণের উপায় হল জগতের মাঝে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থান। পূর্ণ অন্তর, মন ও শক্তি দিয়ে তিনি ঈশ্বর ও সবাই মানুষকে ভালোবাসতে শিক্ষা দিয়েছেন। বড়দিনের এই উৎসবে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনও চোখে পড়ে।

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না

February 21, 2026
6
নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version