ভারতের প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে ট্রাক্টর নিয়ে ঢুকব, হুঙ্কার কৃষকদের

সন্ধান২৪.কম : আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে থাকলেও নতুন নতুন পথে প্রতিবাদ জোরাল করতে চাইছেন কৃষকরা। তারই এক বিশাল রূপ দেখা যাবে ২৬ জানুয়ারি। কৃষক নেতা, ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়েত আনন্দবাজার ডিজিটালকে জানালেন, ‘‘এতদিন ২৬ জানুয়ারির দিন দিল্লির মসৃণ রাজপথে অন্য সব গাড়ি চলেছে। এ বার ট্রাক্টর চলবে।’’

আরও বেশি মাত্রায় সরকারের উপর চাপ তৈরি করবেন । তাঁরা কিছুটা হুঁশিয়ারির সুরেই তিনি জানিয়ে দিলেন আন্দোলন থামানোর কোনও প্রশ্নই নেই। । ছবি: পিটিআই

কিছুটা হুঁশিয়ারির সুরেই তিনি জানিয়ে দিলেন আন্দোলন থামানোর কোনও প্রশ্নই নেই। আরও বেশি মাত্রায় সরকারের উপর চাপ তৈরি করবেন তাঁরা। যতক্ষণ না সরকার নয়া কৃষি আইন প্রত্যাহার করছে ততক্ষণ কৃষকরা লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না। একমাস বাকি থাকতেই তাই ২৬ জানুয়ারির পরিকল্পনা তাঁরা স্থির করে ফেলেছেন। রাকেশ টিকায়েত জানিয়েছেন, ‘‘হাজার হাজার কৃষক এখানে জড়ো হয়েছেন। তাঁরা ২৬ জানুয়ারি ট্রাক্টর নিয়ে দিল্লির রাজপথে র‌্যালি করবেন। দেশের মানুষ দেখবে, যে মখমলের মতো রাস্তায় এতদিন নেতামন্ত্রীদের গাড়ি চলেছে, সেখানে ট্রাক্টরও চলতে পারে। শুধু মাঠে ঘাটে কেন চলবে ট্রাক্টর।’’

 

Exit mobile version