‘ভারতের বিরুদ্ধে সরব না হলে বাংলাদেশের মুক্তি নেই’,ডা. জাফরুল্লাহ চৌধুরি

সন্ধান২৪.কম :বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক রক্তের।’ শনিবার এই মন্তব্য করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রবিবার তাঁর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি  নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরি । তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যে রক্তের সম্পর্ক, তা দূষিত রক্ত। এ রক্ত দিয়ে কী হবে?’

রবিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানি অনুসারী পরিষদ ‘খরাকালে পোড়াও, বর্ষাকালে ভাসাও’ শিরোনামে একটি সভার আয়োজন করেছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের এই নীতিতে চলার প্রতিবাদে আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরি। বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের রক্তের সম্পর্কের কথা বলা হচ্ছে। কিন্তু, এই রক্ত তো দূষিত রক্ত। এই দূষিত রক্ত দিয়ে কী হবে? পরিচ্ছন্ন রক্ত দরকার। তাদের সজ্জন হওয়া দরকার।

এরপরই আওয়ামি লিগের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে সোচ্চার না হলে বাংলাদেশের মুক্তি নাই। এই দূষিত রক্ত থেকে মুক্তি দরকার। প্রতিদিন ভারত সীমান্তে লোক মারছে অথচ আমাদের আওয়াজ নাই। কিন্তু, নেপাল সংসদে আইন করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’

 

Exit mobile version