ভারতের মধ্যপ্রদেশে গরুর সামনে প্রস্রাব করায়… 

সন্ধান২৪.কমঃ গরুর সামনে প্রস্রাব করার অভিযোগে  এক যুবককে মারধর ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ জানুয়ারি)  ভারতের মধ্যপ্রদেশের রাতলাম জেলার পুলিশ এই তথ্য জানিয়েছে।  এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, মধ্যপ্রদেশের মানাক চক থানার পুলিশ অভিযুক্ত বীরেন্দ্র রাঠোরকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, গরুর সামনে প্রসাব করার অভিযোগ বীরেন্দ্র রাঠোর সাইফুদ্দিন পাতলিওয়ালাকে পেটান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

মানিক চক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শচীন দাবার বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ভুক্তভোগীকে খুঁজে বের করে। পরে ভুক্তভোগীর থানায় মামলা করার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।   

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গরুর সামনে প্রস্রাব করার অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী ক্ষমা চাচ্ছেন। এর পরও অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে একাধিকবার চড় মারছেন। তথ্যসূত্র: এনডিটিভি। 

 

Exit mobile version