চীনকে ছাড়িয়ে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশিদার হয়েছে যুক্তরাষ্ট্র। ২০২১-২২ অর্থবছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখন ১১৯ দশমিক ৪২ বিলিয়ন ডলার। এর আগে ২০২০-২১ সালে বাণিজ্য ছিল ৮০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে চলতি অর্থবছরে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল ৭৬ দশমিক ১১ বিলিয়ন ডলার, যা এর আগের বছরের চেয়ে ৫১ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আর আমদানি ছিল ৪৩ দশমিক ৩১ বিলিয়ন ডলার যা আগের বছর ছিল ২৯ বিলিয়ন ডলার। এই সময়ে চীনের সঙ্গে ভারতের রপ্তানি ও আমদানি বাণিজ্য ছিল ১১৫ দশমিক ৪২ বিলিয়ন ডলার। ২০২০-২১ সালে এর পরিমাণ ছিল ৮৬ দশমিক ৪ বিলিয়ন ডলার।
তবে চীনের সঙ্গেও রপ্তানি আগের বছরের চেয়ে ২১ দশমিক ২৫ বিলিয়ন ডলার বেড়েছে। ২০২০-২১ সালে ছিল ২১ দশমিক ১৮ বিলিয়ন ডলার। আর এই বছর চীনে ভারতের আমদানির পরিমাণ ৯৪ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা আগের বছর ছিল ৬৫ দশমিক ২১ বিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী কয়েক বছর ভারতের বাণিজ্য বাড়বে। কারণ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হয়েছে।


