ভারতে আগস্টের মধ্যে করোনায় ১০ লাখ মৃত্যুর আশঙ্কা, এক দিনে ৪ হাজারের বেশি মৃত্যু

সন্ধান২৪.কমঃ  ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আগামী আগস্টের মধ্যে ১০ লাখ মানুষ  মারা যেতে পারে । গতকাল এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ভারত। কেন্দ্রীয়ভাবে লকডাউন দেওয়া না হলেও রাজ্যে রাজ্যে লকডাউন দেওয়া শুরু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়েছে পশ্চিমবঙ্গেও। খবর আনন্দবাজার পত্রিকার

ভারতে ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার পর এক দিনে মৃতের সংখ্যায় সর্বোচ্চ। এ নিয়ে মোট মারা গেল প্রায় ২ লাখ ৪০ হাজার। শনিবার ৪ লাখ ১ হাজার ৭৮ জন আক্রান্ত হয়েছেন। পরপর তিন দিন দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল। ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৭৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত ২ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জন। দ্য ইনস্টিটিউট অব হেলথ মেট্রিকস অ্যান্ড ইভোলিউশন এক হিসাবে জানিয়েছে, আগস্টের মধ্যে ভারতে ১০ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Exit mobile version