সন্ধান২৪.কমঃ শনিবার ভারতে কৃষক আন্দোলনের ১০০তম দিন ছিল । এই আন্দোলনের ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কপালে চিন্তার রেখা দেখা দিয়েছে। আন্দোলন আরও বেগবান হলে বেকায়দায় পড়তে হবে মোদি সরকারকে।

এরই মধ্যে ভারতের কৃষক আন্দোলন আন্তর্জাতিক মহলে সমর্থন পেয়েছে। পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গ থেকে শুরু করে মার্কিন সংগীতশিল্পী রিহান্নাসহ বিভিন্ন তারকা এ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ভারতের বাম রাজৗনৈতিক দল আন্দোলনের প্রথম থেকেই কৃষকদের পাশে আছে।
এদিকে কয়েক দফায় সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা হলেও সেগুলো ফলপ্রসূ হয়নি। আন্দোলনকারী কৃষকরা বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরে যাবেন না।
নয়াদিল্লির বাইরে ছয় লেনের এক্সপ্রেসওয়ে অবরোধ করতে শত শত ট্রাক্টর নিয়ে জড়ো হন কৃষকেরা। নতুন তিনটি কৃষি আইন বাতিল ও সরকারের ওপর চাপ প্রয়োগ করতে ট্রাক ও ট্রাক্টকসহ বিভিন্ন যানবাহন নিয়ে পাঁচ ঘণ্টার জন্য এই অবরোধ করেন কৃষকেরা। তারা ঘোষনা করেন, কৃষকদের ধংস করা তিনটি আইন বাতিল না করা পর্যন্ত তারা ঘরে ফিরবে না।
পাঞ্জাব রাজ্যের ৬৮ বছর বয়সী কৃষক অমরজীত সিং বলছেন, ‘মোদি সরকার এই আন্দোলনকে অপমানের জায়গা থেকে দেখছে। তারা কৃষকদের দুর্দশা দেখতে পারছে না। প্রতিবাদ করা ছাড়া আর কোনো উপায় তারা আমাদের জন্য রেখে যায়নি।’
৫৮ বছর বয়সী কৃষক রাজা সিং বলেন, ‘তীব্র ঠান্ডা আমাদের আন্দোলনে কোনো প্রভাব ফেলেনি এবং মৃত্যুও কোনো প্রভাব ফেলবে না।’
কৃষক আন্দোলন ঘিরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৮ জন কৃষকের। ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছিল, অধিকাংশ হার্ট অ্যাটাক, অন্যান্য অসুস্থতা ও ও ঠান্ডাজনিত কারণে মারা গেছেন।
গতমাসে হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে বলেছিল, ‘বিক্ষোভের প্রতি ভারতীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া হলো মূলত শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বদনাম করা, সরকারের সমালোচকদের হয়রানি করা এবং এই ঘটনাগুলোর প্রতিবেদনকারীদের বিরুদ্ধে মামলা করা।’