সন্ধান২৪.কমঃ ভারতের মহারাষ্ট্রের বিরারে একটি হাসপাতালে আগুন লাগার জেরে মৃত্যু হল আইসিইউতে থাকা অন্তত ১৩ জন কোভিডে আক্রান্তের। এই দুর্ঘটনা ঘটে মুম্বই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বিরারের বিজয় বল্লভ হাসপাতালে ।

ওই হাসপাতালে প্রধান কার্যনির্বাহী অফিসার দিলীপ শাহ জানিয়েছেন, আগুন লাগার ঘটনার সময় সেখানে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। তিনি বলেছেন, ‘‘ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাত ৩টে নাগাদ আগুন লাগে। এর জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে ২১ জন রোগীর অবস্থা সঙ্কটজনক ছিল, তাঁদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”