ভালুকায় বাস-প্রাইভেট কার সংঘর্ষ, ঝরল ৬ প্রাণ আহত ১০

সন্ধান ২৪.কম : ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০ জন।  শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Exit mobile version