সন্ধান২৪.কম : একেবারে নতুন এক ভয়াবহ ও ভিন্ন বৈশিষ্ট্যের এক করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যের সঙ্গে প্রথম ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় নেদারল্যান্ডস। এরপর একে একে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে জার্মানি, ইতালি, বেলজিয়ামসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।

যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসে শঙ্কা প্রতিনিয়ত বাড়ছে। এ নিয়ে লন্ডন ও দক্ষিণপূর্ব ইংল্যান্ডে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। সেইসঙ্গে দেশজুড়ে জারি করা হয়েছে নানা বিধিনিষেধ।নতুন বৈশিষ্ট্যের করোনা সংক্রমণ ছড়ায় নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। সর্বশেষ কানাডাও দেশটির সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, চিলি এবং কলম্বিয়া যুক্তরাজ্য থেকে সরাসরি সমস্ত ফ্লাইট স্থগিত করেছে।
এছাড়া বিভিন্ন দেশ দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের কথা ভাবছে।
ব্রিটেনে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। এ নিয়ে মারাত্মক উদ্বেগের পটভূমিতে শনিবার হঠাৎ করেই লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বিরাট অংশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়েছে।
যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় আন্তর্জাতিক রুটে এক সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে সৌদি আরব। এছাড়া প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ রোধে স্থল ও সমুদ্রবন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে দেশটিতে।


