Friday, February 13, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভিয়েতনামে বাংলাদেশ মিশন দখলের চেষ্টা ২৭ বাংলাদেশির,উসকানিতে নুর

July 6, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও ভিপি আব্দুল নুর

4
SHARES
19
VIEWS
Share on Facebook
সন্ধান২৪.কম :  ২৭ বাংলাদেশি ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ মিশন দখল করার চেষ্টা করে বলে পররাষ্ট্র মন্ত্রানালয় থেকে অভিযোগ পাওয়া গেছে ।তাদের উসকানি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা বলেন।

তবে নুরুল হক নুর এই অভিযোগ অস্বীকার করেছেন এবং প্রতিবাদ করে বলেছেন, ”আমি প্রবাসীদের কোন ধরণের উসকানি দেই নাই ।আমি খুব অবাক হচ্ছি যে পররাষ্ট্রমন্ত্রীর মতো একজন উচ্চশিক্ষিত লোক, আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করা একজন লোক, তিনি বিভিন্ন সময় যে ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেন, তাতে আসলে দেশের মানুষ বিভ্রান্ত হয়, প্রবাসীরা অপমানিত হন।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত ভিয়েতনাম থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর কাজে ব্যস্ত ছিলেন। ওই ফাঁকে সেখানে আরও ২৭ জন বাংলাদেশি মিশনটি দখল করে ফেলে। তারা বলে তাদের বাংলাদেশে পাঠাতে হবে। তাদের বলা হলো, ফ্লাইট যাচ্ছে তোমরা ফেরত যাও। কিন্তু তারা বললো ওই ফ্লাইটে ফেরত যাবে না। তারা টাকা পয়সা খরচ করবে না। তারপরে দেনদরবার করে। এখন তারা হোটেলে আছে।’

তারা সবাই অবৈধভাবে  ভিয়েতনামে  যায় এবং তাদের কোনও পাসপোর্ট নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারা পাসপোর্টের কথা বলতেও রাজি না। তারা বলে, এগুলো তাদের এজেন্টরা নিয়ে গেছে। তারা কোনও জাতীয় পরিচয়পত্র দেখাতে চায় না। কোনও ধরনের সহযোগিতা তারা করছে না।’

‘তারা বড় প্রচারণা চালাচ্ছে যে সরকার তাদের কোনও সহায়তা করছে না’ জানিয়ে মোমেন বলেন, ‘তাদের দাবি হচ্ছে বাংলাদেশে নিয়ে যেতে হবে এবং তাদের বিশেষ ফ্লাইটে নিয়ে যেতে হবে। তারা ভিডিও মারফত একটি আন্দোলন শুরু করেছে। তারা বলছে, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মিশনগুলোতে আক্রমণ করবে। তাদের নেতৃত্ব দিচ্ছে একটি নতুন প্রতিষ্ঠান এবং এটির নাম হচ্ছে প্রবাসী অধিকার পরিষদ। এর প্রধান বোধহয় হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুর সাহেব।’

মন্ত্রী বলেন, ‘আমার মনে হয় যারা অবৈধভাবে যায় তাদের শাস্তি দেওয়া উচিত। এটি তো আমরা করবো না এবং এটি আলোচনার মাধ্যমে ঠিক হবে। এটি মনে হয় করা দরকার। এর ফলে আমাদের বদনাম হয়। বিদেশে গেলে যখন অসুবিধায় পড়ে তখন আমাদের কাছে আসে।’

এ বিষয়ে জানতে চাইলে নুরুল হক নূর বলেন,  এর আগে তিনি বাংলাদেশ ভারত সম্পর্ককে ‘স্বামী–স্ত্রীর’ সম্পর্ক বলেছেন। করোনাভাইরাস প্রকোপের শুরুতে ‘প্রবাসীরা দেশে আসলে নবাবজাদা হয়’- এ ধরনের মন্তব্য করেছেন। কিছু দিন আগে তিনি বলেছেন, ‘ প্রবাসীরা দেশে আসলে চুরি ডাকাতি বেড়ে যায়’। এসব অসংলগ্ন, বিভ্রান্তিকর, আপত্তিজনক কথাবার্তা তার মুখ থেকে প্রায়ই আসে। সেটার নিয়মিত চর্চা হিসেবে বোধহয় একথা বলেছেন তিনি।”

তিনি আরও বলেন, “আমি বাংলাদেশি একজন নাগরিক, বাংলাদেশের একজন ছাত্রনেতা। আমি কোনও জাতীয় নেতা নই, আমি কোনও রাজনৈতিক দলের প্রধান নই। আমি ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাস দখল করাবো– এটা কতটুকু হাস্যকর কথা! এই কথা বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে আসা বাতুলতা ছাড়া আর কিছু না। আমি ‘প্রবাসী অধিকার পরিষদ’ নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত আছি, যেটা প্রায় মাস খানেকের মতো ধরে তৈরি হয়েছে। সেখানে এক মাসের মধ্যে আমাদের এতে শক্তি হয়ে গেল যে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করবো! এটা খুবই ফালতু কথা।”

নুর বলেন, ‘সেখানে ২৫ জনের মতো বাংলাদেশি নাগরিক মানবপাচারকারী চক্রের হাতে পড়েছিল। তারা টাকা খরচ করে গেছে, তাদের কোনও কাজকর্ম দেওয়া হয়নি। তাদের সেখানে নিয়ে আটকে রাখা হয়েছিল। আমি শুনেছি তারা সেখান থেকে পালিয়ে দূতাবাসের সহযোগিতা চেয়েছে। দূতাবাস কোনও সাহায্য করেনি, দূতাবাসের কিছু লোক নাকি অসাধু সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়ে তাদের আটক রেখেছে। তখন আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। তাদের কোনও কারণ ছাড়াই আটক রাখা হয়েছে, এটা নিয়ে আমরা কথা বলবো না? এই কথা বলা যদি উসকানি হয় এরকম উসকানি আমরা শত সহস্রবার দেবো। এটা অন্যায় হলে আমরা এই অন্যায় হাজারবার করবো। এরকম একজন লোক যদি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকেন সেটা দেশের জন্য খুবই অসম্মানের বিষয়। আমি আহ্বান জানাই, এই লোক পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকার যোগ্য কিনা সেটা সরকার যেন বিবেচনা করে। সংবাদ : বাংলা ট্রিবিউন

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version