ভোট চলছে ব্রাজিলে,ট্রাম্প  শুভেচ্ছা জানালেন ভারতকে! দেশে দেশে হাসির খোরাক

সন্ধান২৪.কম ওয়েবডেস্ক: আবারও নিজের এক অদ্ভুত মন্তব্যের কারণে আন্তর্জাতিক মহলে হাসির খোরাক হলেন  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রাজিলকে ভারত বানিয়ে ফেলে ট্রাম্পের এই অসাবধান মন্তব্য এখন বিশ্বজুড়ে কৌতুকের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা তাঁর রাজনৈতিক বিরোধীদের হাতে নতুন সমালোচনার অস্ত্র তুলে দিয়েছে।

এবার তিনি সুদূর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে সরাসরি গুলিয়ে ফেললেন ভারতের সঙ্গে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করে বসেন, ভারতে নাকি সেদিনই প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই নির্বাচনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে।

ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রায় সাড়ে ১২ কোটি মানুষ ভোট দিয়েছেন এবং ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ একই দিনে চূড়ান্ত ফলাফল চলে এসেছে। বাস্তবটা হলো, ভারতে সেদিন তো বটেই, এমনকি কাছাকাছি সময়েও কোনো রাষ্ট্রপতি নির্বাচন ছিল না। তার ওপর ট্রাম্প সম্ভবত ভুলে গিয়েছিলেন যে, ভারতের সাধারণ নাগরিকরা সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন না; দেশের নির্বাচিত আইনপ্রণেতা ও জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি বেছে নেওয়া হয়। মূলত ব্রাজিলের চলতি প্রেসিডেন্ট নির্বাচনে লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এবং ফ্লাভিও বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই ও প্রথম দফার বিপুল ভোটের বিষয়টিকেই ট্রাম্প ভারতের নির্বাচন বলে প্রচার করে বসেন।

 

 

Exit mobile version