সন্ধান২৪.কম : এক বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মুনছুর (৫০) কে নির্যা করেই থেমে থাকে নাই, তাকে গরুর গোবর (বিষ্টা) জোর করে খাওয়ানো হয়েছে। এ ঘটনায় মূল হোতা রশিদ মল্লিককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন শীলের নেতৃত্বে এ এস আই মাইনুলসহ পুলিশের একটি টিম তাকে আটক করা হয়। আটকৃত রশিদ ইলিশা ৯নং ওয়ার্ডের মৃত আজাহার মল্লিকের ছেলে।
ভুক্তভোগী রফিকুল ইসলামের ছেলে মুনছুর বলেন, আমার জমির চারা আমি উঠিয়েছি। এই জন্য ঈদের চার পাঁচ দিন আগে আমার ভগ্নিপতি রশিদ মল্লিক, সাহেব আলী মল্লিকের ছেলে আসাদ মল্লিক ঘর থেকে ধরে নিয়ে আমাকে মারধর করে। রশি দিয়ে বেঁধে আমাকে ৩/৪ জনে মিলে গরুর গোবর জোর করে খাওয়ানো হয়েছে। আমি ভয়ে মামলা করিনি। কারণ আমার কেউ নেই। এখন মামলা করলে আমাকে মেরে ফেলতে পারে, আমার ভয় হয়।
এদিকে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, নিন্দার ঝড় উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ রাতেই অভিযান করে মূল হোতা রশিদ মল্লিককে আটক করেন। কালের কন্ঠ


