সন্ধান২৪.কম : ফায়ার সার্ভিস মঙ্গলবার (২৯ জুন) রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ কেয়ারটেকার হারুনর রশিদের (৬৫) লাশ উদ্ধার করেছে । বিকেল সাড়ে ৩টার দিকে ধ্বংস স্তুপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) জানান, লাশটি কিছুটা পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার পর থেকেই সেখানে উদ্ধারকর্মীরা নিয়মিত মনিটরিং ও অনুসন্ধান চালিয়ে আসছিলেন। মঙ্গলবার এই উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ কেয়ারটেকার হারুনর রশিদের লাশ উদ্ধার করা হয়।


এর আগে রবিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪০মিনিটে রাজধানীর মগবাজার ওয়ারলেসে গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে শিশুসহ সাতজনের মৃত্যুর হয়। আহতদের কমিউনিটি হাসপাতাল, আদ-দ্বীন হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ আরও কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ভবন ভেঙে সামনের রাস্তায় আজমেরী পরিবহন এবং আল মক্কা পরিবহন এর উপরে ছিটকে পড়ে। আশপাশে বিশাল সেন্টার, আড়ক ও রাসমণি হাসপাতালে কাচ ভেঙ্গে যায়। কি কারণে বিস্ফোরণ হয়েছে এখনও জানা যায়নি।


