Sunday, February 15, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

মতবিনিময় সভায় বন্ধ্যাত্ব কাটিয়ে বাংলাদেশ সোসাইটিকে গতিশীল করার অঙ্গীকার

February 18, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
31
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ বাংলাদেশের বাহিরে প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভায় তাদের বন্ধ্যাত্ব কাটিয়ে আবার নতুন রূপে,নতুন আঙ্গীকে সংগঠনকে গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছে। গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সোসাইটি এই সভার আয়োজন করে।
সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়ার সভাপতিত্বে স্বাগত ও লিখিত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। আগামী দিনের দিকনিদের্শনামূলক বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ । অনষ্ঠানের সূচনা বক্তব্য ও পুরো অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক রিজু মোহাম্মদ।

সভায় মঞ্চে ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, ট্রাস্টি আজিমুর রহমান বুরহান, ওয়াসি চৌধুরী ও কামাল পাশা বাবুল,সভাপতি মোহাম্মদ রব মিয়া,জেষ্ঠ্য সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান,সহ-সভাপতি ফারুক চৌধুরী,সাধারণ সম্পাদক মো.রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন। এছাড়াও সোসাইটির অন্য নেতাদের মধ্যে ছিলেন আবুল কালাম ভূইয়া, মাইনুল উদ্দিন মাহবুব,শাহনাজ আলম লিপি,আবুল বাসার ভুইয়া, মোহাম্মদ আখতার বাবুল,শাহ মিজানুর রহমান,রিজু মোহাম্মদ, আলমগীর খান আলম প্রমুখ।
মতবিনিময় সভায় নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। সেটি বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। এই কর্মসূচি সফল করার জন্য সভা থেকে তারা সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন।
সেখানে সম্পাদক ও সাংবাদিকরাও বাংলাদেশ সোসাইটির কর্মপরিকল্পনায় নতুন নতুন বিষয় সম্পৃক্ত করার জন্য মতামত ও পরামর্শ দেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা আশা করছি, বাংলাদেশ সোসাইটির কর্মপরিকল্পনায় বিভিন্ন দিকে সম্পৃক্ত করতে আপনারা সহযোগিতা করবেন। এ জন্য আপনাদের পরামর্শ ও মতামত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এটিও গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সোসাইটির ইমেজ নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট দূর করে সোসাইটির হারানো ইমেজ যাতে পুনরুদ্ধার করা সম্ভব হয়, সে জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করছি।


সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী লিখিত বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে সংগঠনের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যকরী পরিষদ দায়িত্ব¡ গ্রহণের পর থেকে আমরা নানা পদক্ষেপ হাতে নিয়েছি সংগঠনের অতীত গৌরবময় সময়ে ফিরিয়ে নিতে। এ ব্যাপারেও আপনাদের পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন,বাংলাদেশ সোসাইটির জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সোসাইটির সুখে-দুঃখে সব সময় যেভাবে আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। বিশেষ করে, গত চার বছর ধরে নির্বাচন-সংক্রান্ত জটিলতার সময় আপনাদের সহযোগিতা বাংলাদেশ সোসাইটি চিরকাল মনে রাখবে। নিঃসন্দেহে বিগত দিনগুলোতে নানা কারণে বাংলাদেশ সোসাইটি অনেকটা ইমেজ সংকটে পড়েছে, সেই ইমেজ সংকট কাটাতে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।
রুহুল আমিন সিদ্দিকী বলেন, আমাদের মেয়াদকাল পর্যন্ত কমপক্ষে এক হাজার আজীবন সদস্য বানানোর সর্বাত্মক চেষ্টা করব। এখনো যারা সোসাইটির আজীবন সদস্যপদ গ্রহণ করেননি, তাদের তা গ্রহণ করে সোসাইটিকে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি অনুরোধ জানান।
তিনি জানান, বাংলাদেশ সোসাইটির আয়োজনে আগামী ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। এতে সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন তিনি।
সংগঠনের সভাপতি সভাপতি মোহাম্মদ রব মিয়া বিভিন্ন কর্মপরিকল্পনা সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করে বলেন, আমরা অনেক পরিকল্পনা গ্রহন করছি। কমিউনিটির সহযোগিতায় সেসব পরিকল্পনা বাস্তবায়ন করব। তিনি বলেন,সিটি মেয়রের অফিসের সঙ্গে যোগাযোগ রাখছি বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করার জন্য। তিনি বলেন, আমরা চেষ্টা করছি কবর, ইমিগ্রেশন ও কনস্যুলেট সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার বিষয়ে বাঙালি কমিউনিটিকে সহযোগিতা করতে। তিনি কবর কেনার প্রকল্প সফল করার জন্য সবার প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, আমরা আপাতত এক হাজার লাইফ মেম্বার করতে চাই। লাইফ মেম্বার হওয়ার অর্থ দিয়ে কবর কেনার প্রকল্প সফল হতে পারে।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ গত নির্বাচনের আগে মামলার বিষয়টি তুলে ধরেন এবং মামলার রায় সোসাইটির পক্ষে আনার পেছনে তার ভূমিকার কথা জানান। পাশাপাশি তিনি সোসাইটির সভাপতি থাকাকালে যেসব সফল উদ্যোগ নেন, তা-ও তুলে ধরেন। এম আজিজ,সোসাইটির সিনিয়র সেন্টার, ডে কেয়ার সেন্টার এবং বাংলাদেশ সেন্টার করার ব্যাপারে নিউইয়র্ক সিটির মেয়রের সহযোগিতা নেওয়া যেতে পারে বলে, আশা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সিটির কাছ থেকে বাংলাদেশ সেন্টারের জন্য কম মূল্যে কিংবা ফ্রি-তে একটি জায়গা নিতে পারি।

সবশেষে সম্পাদক ও সাংবাদিকেরা তাদের মতামত তুলে ধরেন। সোসাইটির কর্মপরিকল্পনায় কী কী বিষয় সম্পৃক্ত করা প্রয়োজন, তা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নিউইয়র্কের সামাজিক-আঞ্চলিক সংগঠনগুলো বছরে একবার পুরস্কৃত করা, নিউইয়র্কে বাংগালির ইতিহাস-ঐতিহ্য নিয়ে একটি তথ্য ভিত্তিক বই প্রকাশ করা, মূলধারার সঙ্গে কাজ করার জন্য সমন্বিত প্রকল্প প্রণয়ন, কল্যাণকর কাজ করার পরিকল্পনা নেওয়া, সব ধর্ম-বর্ণের মানুষ যাতে সহায়তা পান তা নিশ্চিত করা, সোসাইটির ভোটারদের স্থায়ী সদস্যপদ দেওয়া, গঠনতন্ত্র সংশোধন, জেলা-উপজেলাসহ অঞ্চলভিত্তিক সংগঠনগুলোকে সোসাইটির ছাতার নিচে নিয়ে আসা প্রভৃতি।
অনুষ্ঠানে শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ জে চৌধুরী বাংলাদেশ সোসাইটির ফিউনারেল প্রকল্পের জন্য পাঁচ হাজার ডলারের চেক প্রদান করেন। সেই সঙ্গে সোসাইটির বিভিন্ন প্রকাশনা শাহ জে. চৌধুরীর প্রকাশনী সংস্থা থেকে বিনা মূল্যে প্রকাশ করার ঘোষণা দেন।
অনুষ্ঠানের শেষে সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version