সন্ধান২৪.কম ডেস্ক : পেট্রল, ডিজেলের দামের রেকর্ডের পরেও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেননি অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার। তাই মহারাষ্ট্রে তাঁদের ছবির শ্যুটিং করতে দেওয়া হবে না হুমকি দিল কংগ্রেস।
এর আগে কংগ্রেস যখন সরকারে ছিল, তখন পেট্রোলের দাম বাড়ার জন্য কড়া সমালোচনা করেছিলেন এই দুই অভিনেতা । কিন্ত বর্তমানে পেট্রল, ডিজেলের দামের রেকর্ড পরিমান বাড়ার পরেও চুপ করে আছেন অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার।
শুক্রবার ভান্ডারায় এক সভায় প্রদেশ কংগ্রেস নেতা নানা পাটোলে বলেন, ‘মোদির একনায়কতন্ত্রের বিরুদ্ধে মুখ খোলার সাহস এঁদের (অমিতাভ, অক্ষয়) নেই।’ এইভাবে দুই অভিনেতার সমালোচনা করার পরই শ্যুটিং বন্ধ করার হুমকি দেন তিনি। বলেন, ‘মহারাষ্ট্রে আমরা অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমারের ছবির শ্যুটিং হতে দেব না। হয় আপনারা মোদি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করুন, আর নয়তো আমরা আপনাদের ছবি বন্ধ করে দেব।’


