সন্ধান২৪.কম : মহিলা ভক্তদের যৌনদাসী করে রাখার অপরাধে মঙ্গলবার স্বঘোষিত গুরু কিথ র্যানিয়েরকে ১২০ বছরের কারাদণ্ড দিল আমেরিকার নিউইয়র্কের আদালত। পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও করা হয়েছে।
ধর্মের ভয় দেখিয়ে অনেক মহিলাকে তিনি যৌন নিপিড়ণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে । যৌন হেনস্থা ছাড়াও কিথের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ প্রমাণ হয়েছে । তাঁর অন্তত ১৩ জন মহিলা অনুগামী অভিযোগ করেছেন যে, জীবনে স্বয়ংসম্পূর্ণতার পাঠ দেওয়ার নাম করে কিথ তাঁদের যৌন হেনস্থা করেছেন। আদালতে সেই অভিযোগ প্রমাণিতও হয়েছে। মূলত কিথের নিশানা ছিলেন ধনী পরিবারের মহিলারা। এমন কি যে সব মহিলা তার ফাঁদে পরে সর্বশান্ত হতো, কিথ তাদেরকে আরো নতুন মেয়ে সংগ্রহ করতে বাধ্য করতো।

আদালতে রিথের একটি কাল্পনিক চিত্র
৫ দিনে ৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা) খরচ করলেই মিলবে আত্মনির্ভরতার পাঠ, বদলে যাবে জীবন দর্শন । এই লোভ দেখিয়েই নিউইয়র্কের ক্লিফটন পার্কে ব্যবসা ফেঁদে বসেছিলেন ‘গুরু’ কিথ। তাঁর সংস্থার নাম ‘নেক্সিয়াম’। কিন্তু কেঁচো খুঁড়তে বের হল কেউটে।

নিজের অনুগামীদের মধ্যে ‘ডস’ নামে একটি গোষ্ঠী তৈরি করেছিলেন কিথ। যেখানে অনুগামীদের নিয়ে একটি পিরামিডের আকার তৈরি করা হত। তার শীর্ষে ‘গ্র্যান্ড মাস্টার’ হিসাবে থাক্তেন কিথ। এবং ‘দাসী’ হিসাবে কাজ করতেন কিথের মহিলা অনুগামীরা। তাঁর সঙ্গে তাঁদের যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হত। এমনকি ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও তোলা হত। তারপর সে ছবিগুলো বাজারে ছড়িয়ে দেয়ার ভয় দেখানো হতো। এর পর কিথ তাদের কাছে থেকে অর্থ হাতিয়ে নিত।
কিথের বিরুদ্ধে যৌন অত্যাচার চালানো, নাবালিকার উপর যৌন অত্যাচার করা, জোর করে টাকা আদায় করা, অপরাধমূলক ষড়যন্ত্র ইত্যাদি অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতে। ২০১৮ সালে তাঁকে মেক্সিকো থেকে গ্রেফতার করা হয়েছিল। গত বছর জুন মাসে আদালত তাকে দোষী বলে রায় দেন।


