সন্ধান২৪.কম : প্রাণঘাতি করোনা থেকে বাঁচতে মাস্ক ও স্যানিটাইজার এখন সবচেয়ে গুরত্বপূর্ণ । করোনা মোকাবিলায় হরেকরকমের মাস্ক চলে এসেছে বাজারে।নানা রকম মাস্কের মত এবার সোনা-হিরের মাস্কও তৈরি হয়েছে।
তবে সোনা ও হিরে দিয়ে তৈরি মাস্ক ব্যবহারের ক্রেতা কোথায়- সেটাই বড় প্রশ্ন। সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের স্বর্ণকার রাধাকৃষ্ণণ সুন্দরম আচার্য সোনা ও রুপোর সুতো দিয়ে তৈরি করে ফেলেছেন সুন্দর ফেস মাস্ক। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সোনা দিয়ে তৈরি মাস্কটিতে ১৮ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে। দাম মাত্র পৌনে তিন লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা)। শুধু সোনাই নয়, রুপোর সুতো দিয়েও বানিয়েছেন মাস্ক। যার মূল্য মাত্র ১৫ হাজার টাকা। সোনার মাস্ক তৈরি করে চমকে দিয়েছেন অনেকেই। তবে রাধাকৃষ্ণণের তৈরি সোনার মাস্কের খবর ছড়িয়ে পড়েছে সারা দেশে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এরফলে একদিকে তিনি যেমন শুধুই বাহবা পেয়েছেন তা নয়, সোনার মাস্ক কতটা করোনাভাইরাস প্রতিরোধকারী, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।


