মাদক গ্রহণ করায় ক্রিকেটার কাজী অনিক ২ বছর নিষিদ্ধ

সন্ধান২৪.কম : ডোপ পাপের দায়ে দুই বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে ২০১৮ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলা কাজী অনিককে । ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটার কাজী অনিক ইসলামকে দুই বছর নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি।

২০১৮ সালের জাতীয় ক্রিকেট লিগে কাজী অনিক এই মাদক গ্রহণের ঘটনা ঘটনা। ওই মৌসুমে ঢাকা মেট্টোর হয়ে খেলা তরুণ এই পেসারকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপেক্ষে ম্যাচের পরে ৬ নভেম্বর ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে বলা হয়। পরীক্ষায় তার শরীরে ওয়াডা কর্তৃক নিষিদ্ধ ‘মেথামফেটামিন’ ওষুধের উপস্থিতি পাওয়া যায়। নিষেধাজ্ঞা শেষে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি তিনি প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেট ফিরতে পারবেন।

Exit mobile version