মারাদোনাকে কবর খুঁড়ে বার করা হতে পারে

সন্ধান২৪.কম : জোর লড়াই লাগতে চলেছে দিয়েগো মারাদোনার সম্পত্তির ভাগাভাগি নিয়ে। আদালতে দাবি উঠেছে, প্রমাণ সংগ্রহের জন্য দরকার হলে মারাদোনার কবর খোঁড়া হোক। এর জন্য এখন কোমর বেঁধে নেমে পড়েছেন আইনজীবীরা।

 মারাদোনার সম্পত্তির পরিমাণ ১ থেকে ৪ কোটি ডলারের উপরে । আর এই বিপুল সম্পত্তির নতুন মালিক কে হবেন, তা নিয়ে আসরে শুধু মারাদোনার ছেলে-মেয়েরা বা প্রাক্তন স্ত্রী-বান্ধবীরা রয়েছেন, তা নয়। লড়াইয়ে নামতে চলেছেন সাংবাদিক, চিত্রগ্রাহকরাও।

সমস্যা আরও বেড়েছে মারাদোনা কোনও উইল করে না যাওয়ায়। আর্জেন্টিনার আইন অনুযায়ী একজন তাঁর উইলে সম্পত্তির এক তৃতীয়াংশ স্ত্রী-সন্তান ছাড়া বাকিদের মধ্যে ইচ্ছেমতো ভাগ করে দিতে পারেন। কিন্তু দুই তৃতীয়াংশ স্ত্রী-সন্তানদের জন্য রাখতেই হবে। যেহেতু মারাদোনার কোনও উইল নেই, সম্পত্তির লড়াইটা আরও কঠিন হবে। যাঁরা নিজেকে মারাদোনার সন্তান বলে দাবি করছেন, কিন্তু মারাদোনা তাঁদের কখনও স্বীকৃতি দেননি, তাঁদের মামলা আদালতে উঠলে ডিএনএ পরীক্ষা হবে। ইতিমধ্যেই দাবি উঠেছে, সেক্ষেত্রে মারাদোনার কবর খোঁড়া হোক।

 

Exit mobile version