সন্ধান২৪.কম : আর মাস দুয়েক বাদেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। আর তার আগেই শোরগোল পড়ে গেল হোয়াইট হাউসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক? শনিবার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে এসে পৌঁছানো একটি চিঠি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মার্কিন মুলুকে। জানা গিয়েছে সেই চিঠিতে মারাত্মক বিষ রিচিন মাখানো হয়েছিল । শনিবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনে এসে পৌঁছানো এই চিঠি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা আমেরিকায়।
মারণ বিষ মেশানো চিঠি উদ্ধার হল মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে। এমন বিষ, যার সামান্য সংস্পর্শে এলে ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে যে কোনও ব্যক্তির মৃত্যু হতে পারে! নাম রাইসিন। ক্যাস্টর বীজে থাকে। এমনকি কোনও প্রতিষেধকও নেই বাজারে। সেই চিঠি অবশ্য বাজেয়াপ্ত করেছেন হোয়াইট হাউসের নিরাপত্তা আধিকারিকরা।
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসসভবন হোয়াইট হাউসে কানাডা থেকে পাঠানো হয়েছিল ওই চিঠি। কী বিষ ছিল তাতে? জানা গিয়েছে সেই চিঠিতে মারাত্মক বিষ রিচিন মাখানো হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এ এমনই এক বিষ, যার সংস্পর্শে এলে ৭২ ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত।
ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও সিক্রেট সার্ভিস। নির্বাচনের আগে এই এই পরিস্থিতি কি মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ছক? আশঙ্কায় অনেকেই। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, আমেরিকায় হোয়াইট হাউসের মতো সর্বোচ্চ নিরাপত্তায় মোড়া জায়গায় কীভাবে ওই বিষের পার্সেল পৌঁছল ?
সূত্রের খবর, চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি চিঠি এসে পৌঁছয় হোয়াইট হাউসের ডাকবক্সে। মার্কিন প্রেসিডেন্টের নামে কোনও চিঠি এলে, তা ভালো ভাবে পরীক্ষা করে দেখা হয়। এবারও তেমনই পরীক্ষা করতেই বোঝা যায়, চিঠিতে মেশানো রয়েছে মারণ বিষ রিচিন। তবে, কানাডা থেকে আসা ওই চিঠিতে কোনও প্রেরকের কোনও নাম-ঠিকানা ছিল না। ঘটনার কথা জানাজানি হতেই নির্দেশিকা জারি হয়েছে, এখন থেকে কোনও পার্সেল একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা ছাড়া হোয়াইট হাউসে ঢুকবে না।


