মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎকালে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমন্ত্রণ জানান।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের টুইটারে বিষয়টি নিশ্চিত করে লেখা হয়েছে: ‘হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি। জো বাইডেন বলেছেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পৌঁছে দিয়েছি।’


