মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে আছড়ে পড়ল চীনা রকেটের টুকরো

সন্ধান২৪.কম ডেস্ক:‌ চীনা রকেটের ভারি অংশ কোথায় পড়বে এ নিয়ে চিন্তায় ছিল বিশ্ব ?‌ আর কতটা ক্ষতি হবে?‌ কারণ ওই অংশের ওজন ১৮ টন। এই নিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিলে নিউ ইয়র্ক, মাদ্রিদ, চিলি, নিউজিল্যান্ড এমনকী ভারত। তবে আপাতত স্বস্তির বার্তা। চীনের তরফেই জানানো হয়েছে, তাদের রকেটের ভাঙা টুকরো পৃথিবীতে প্রবেশ করে ভারত মহাসাগরে পড়েছে। মালদ্বীপের কাছে। এবার যদিও সেই দুর্ঘটনা থেকে মুক্তি পেল পৃথিবী। 


চীন  জানিয়েছিল, লং মার্চ–বি৫ রকেটের অংশ ভেঙে পড়া নিয়ে আশঙ্কার কিছু নেই। তবে নাসা তা মানতে চায়নি। যদিও চীন এদিন জানিয়েছে, পৃথিবীতে আছড়ে পড়ার সময় রকেটের বড় অংশ জ্বলে পুড়ে গিয়েছে। তাই তেমন ক্ষতি হয়নি। ৯ মে চীনের স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে রকেটের শেষ টুকরো ভারত মহাসাগরে এসে পড়েছে।  
চীনের বৃহত্তম রকেট ৫বি–র দ্বিতীয় উৎক্ষেপণ হয় ২৯ এপ্রিল। চীনের হাইনান দ্বীপ থেকে। সেই থেকেই চিন্তায় পড়ে যায় এই রকেটের কক্ষপথে থাকা দেশগুলো। চীন যদিও আশ্বস্ত করতে থাকে। আশঙ্কার কারণও ছিল। গত বছর মে মাসে এই রকেটের প্রথম উৎক্ষেপণের পর ৫বি–র ধ্বংসাবশেষ গিয়ে পড়েছিল পশ্চিম আফ্রিকার দক্ষিণ উপকূলের দেশ আইভরি কোস্টে। ক্ষতিগ্রস্ত হয়েছিল বহুতল, ঘরবাড়ি। যদিও কেউ হতাহত হননি। 

 

Exit mobile version