মাহে রমজানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে ইফতার ও দোয়া মাহফিল

সন্ধান২৪.কম: ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে যুক্তরাষ্ট্রে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে ইসলাম ধর্মে পবিত্র রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-সামাজিক-আঞ্চলিক সংগঠন নানা আয়োজনের মধ্যদিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব
শনিবার ২৫ ডিসেম্বর ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো । জামাইকার খলিল বিরিয়ানী রেষ্টুরেন্টের পার্টি হলে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের। স্বাগতিক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম।

পরিচালনা করেন কোষাধ্যক্ষ মাওলানা রশীদ আহমদ। সভাপতি আবু তাহের ইফতারে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের যোগদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ইফতারের আগে কুরআন থেকে তেলোয়াত করেন ক্লাবের সদস্য আবিদুর রহমান। ইসলাম ধর্মে পবিত্র রমজানের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মুনা’র আল কোরআন দাওয়া সেন্টারের পরিচালক ড.প্রফেসর রুহুল আমীন। তিনি তার বক্তব্যের শেষে ‘কোরআন পড়ুন-বুঝুন-মানুন, কোরআনের আলোকে জীবন গড়ুন’ এই আহ্বান জানান। এরপর ইফতারের সময় বিশেষ দোয়া ও দরুদ (সা:) পড়ার গুরুত্ব সংক্ষেপে তুলে ধরার পর বিশেষ মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশিষ্ট রাজনীতিক ও জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, পার্কচেষ্টার রিয়েলটির প্রেসিডেন্ট সালেহ আহমেদ,প্রবীণ নাট্যাভিনেত্রী রেখা আহমদ,আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম,সাংবাদিক আকবর হায়দার কিরণ, রিয়েলটর আজিম উদ্দিন, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, আশা হোম কেয়ার সার্ভিস-এর প্রেসিডেন্ট আকাশ রহমান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ,সৈয়দ আল আমীন রাসেল,নিউইয়র্ক কাগজ সম্পাদক আফরোজা ইসলাম,খলিল বিরিয়ানী হাউজের স্বত্তাধিকারী খলিলুর রহমান, ইয়েলো সোসাইটি নিউইয়র্ক-এর সভাপতি শেখ ইলিয়াস হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও ক্লাব কর্মকর্তা ও সদস্যদের মধ্যে মনজুর আহমদ, আনোয়ার হোসাইন মঞ্জু,সাঈদ তারেক, ডা. ওয়াজেদ এ খান,মাহমুদ খান তাসের,জয়নাল আবেদিন, ইব্রাহীম চৌধুরী খোকন,হাবিব রহমান,শেখ সিরাজুল ইসলাম,মমিনুল ইসলাম মজুমদার,এস এ সোলায়মান, ফরিদ আলম,এবিএম সালাহউদ্দিন আহমেদ,রওশন হক, এইচ বি রিতা,ফরিদা ইয়াসমীন,সৈয়দ ইলিয়াস খসরু, আবিদুর রহমান,এবিএম সালেউদ্দিন,মাহাথির খান ফারুকী,সানাউল হক,নাজিম উদ্দিন ও সোহেল হোসাইন।

যুত্তরাষ্ট্র বিএনপির (সম্রাট-বাবুল) ঃ


রোববার ২৬ মার্চ যুত্তরাষ্ট্র বিএনপি (সম্রাট-বাবুল) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো ।

জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট জামাল আহমেদ জনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা ছিলেন দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন ফিরোজ আলম ও অনোয়ারুল ইসলাম। সভায় বিএনপির নেতা আবুল খায়ের ও বাকের আজাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, কাজি আযম, হারুনর রশীদ,এমদাদুল হক কামাল,এম এ করিম, জহিবুল্লাহ, আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ,এসএম ফেরদৌস, মোস্তাক আহমেদ, ইলিয়াস খান, আবু সাইয়িদ, সোহরাব হোসেন,সাইদুর রহমান সাইদ, জাহাঙ্গীর আলম,গোলাম ফারুক শাহিন প্রমূখ। সভায় বক্তারা তারেক রহমানের ওপর আস্থা রেখে বলেন, তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের পরীক্ষিত নেতাকর্মিদের মূল্যায়ন করে কমিটি চাই।


এবিপিসি এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ঃ

২৫ মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে দূতাবাস এবং মিশনসমূহকে আরো বেশি তৎপর হওয়া দরকার। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের কূটনীতিক এবং মার্কিন প্রশাসনের নীতি-নির্ধারকদের নিয়ে একাত্তরে পাকিস্তানী হায়েনাদের জঘন্য বর্বরতার আলোচনার প্রয়োজন রয়েছে। অথচ এবারের ২৫ মার্চে ওয়াশিংটন দূতাবাস, জাতিসংঘে বাংলাদেশ মিশন অথবা নিউইয়র্ক কন্স্যুলেটে তেমন কিছু দেখলাম না। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি) এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস আয়োজিত ইফতার পার্টিতে একথা বলেন।

গত ২৫ মার্চ আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে গুলশান টেরেসের এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর (অব:)মঞ্জুর আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মূলধারায় রাজনীতিক মোর্শেদ আলম,কুইন্স ডেমক্র্যাটিক পার্টির লিডার এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ার বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান,নিউইয়র্ক কন্স্যুলেট জেনারেলের প্রতিনিধি কন্স্যুলেটের হেড অব চ্যান্সেরী ইশরাত জাহান,জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাউন্সেলর (প্রেস) নাসিরউদ্দিন, লেখক ফকির ইলিয়াস,ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ,যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সঞ্চালনায় সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবিপিসির যুগ্ম সম্পাদক শাহ ফারুক এবং ইফতারের প্রাক্কালে দোয়া-মোনাজাত করেন ইমাম কাজী কায়্যুম।
বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন আবুল কাশেম,মুমিত ফুয়াদ, নুরুল আজিম, ইঞ্জিনিয়ার ফজলুল হক, মোহাম্মদ হানিফ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, লিটন আহমেদ, মামুন রাশেদ, রাজু আহমেদ মোবারক,শাহানারা রহমান, মনসুর আহমেদ, কম্যুনিটি বোর্ড মেম্বার শেখ শাহজাহান প্রমুখ।


বগুড়া সোসাইটি ইউএসএ ঃ
গত ২৫ মার্চ বগুড়া সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল এবং কবরস্থানের জায়গা ক্রয়ের জন্য ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় সংগঠনটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়াবাসী ছাড়াও বিভিন্ন আঞ্চলিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ কমিউনিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন।

বগুড়া সোসাইটি ইউএসএ’র সভাপতি মহব্বত আলী আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, কেন্দ্রীয় যুব দলের আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ আহমেদ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার,সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, মাকসুদ আহমেদ, রুহুল আমিন সরকার, আতোয়ারুল আলম, আবু কামাল পাশা, মনিরুল ইসলাম মনির, এমডি রহমান মুকুট, ইভেন্ট কমিটির আহ্বায়ক তালুকদার সাামিম সবুজ, সদস্য সচিব নাফিউস সাদিক প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক দোয়া মাহফিল পরিচালনা করেন।
বক্তারা বলেন, এধরনের আয়োজন প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন টওজন্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষ্টি-কালচার ও ধর্মীয় ঐতিহ্য ধারণে অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মহব্বত আলী আকন্দ এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বগুড়া সোসাইটি ইউএসএ’র কবরস্থানের জায়গা ক্রয়ের জন্য ফান্ডে অর্থ প্রদানকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Exit mobile version