মিঠুনের ভোট গণনার আগের দিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, জল্পনা তুঙ্গে কিসের ইঙ্গিত!

সন্ধান২৪.কমঃ উগ্র ধর্মীয় রাজনৈতিক দল বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কী মিঠুন চক্রবর্তী ? সেই জল্পনা আরও উস্কে দিয়ে ভোট গণনার ঠিক আগের দিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকেই প্রায় সব বুথ ফেরত সমীক্ষাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েও এগিয়ে রেখেছে । কিন্তু শনিবার দুপুরে আচমকাই মিঠুন রাজভবনে যাওয়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে যায়। মিঠুুন  কী কারণে রাজভবনে এসেছিলেন, তা অবশ্য খোলসা করেনি কোনও পক্ষই। 

এ বারের ভোটে তিনি প্রার্থী না হলেও, প্রচার করেছেন জোর কদমে। তাই তাঁকেই বিজেপি-র মুখ্যমন্ত্রীর মুখ ভাবা হচ্ছে। আর ভারতীয় সংবিধানের নিয়মানুযায়ী, কোনও ব্যক্তি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী পদে আসীন হলে, ৬ মাসের মধ্যে তাঁকে যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হয়। আর বিজেপি-র বেশ কয়েকজন সাংসদ ইতিমধ্যে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাই তাঁরা কেউ ভোটে জিতে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলে, সে ক্ষেত্রে মিঠুন ভোটে দাঁড়িয়ে বিধায়ক হয়ে সেই শর্ত পূরণ করতেই পারেন। তাই মহাগুরু মুখ্যমন্ত্রী পদে বসলে, কোনও অসুবিধা হওয়ার কথা নয়। সেই সংক্রান্ত বিষয়েই কি কথা বলতে রাজভবন গেলেন ‘মিঠুনদা’? এমন জল্পনা বিজেপি-র কর্মী মহলে। আগ্রহ বিরোধী তৃণমূল সহ সংযুক্ত মোর্চার শিবিরেও। কিন্তু কেউই তাঁদের আগ্রহ প্রকাশ্যে দেখাতে নারাজ।

 

Exit mobile version