মিশিগানে মসজিদে আগুন দিয়েছে সন্ত্রাসীরা

সন্ধান ২৪.কম:মিশিগানের ডিয়ারবন সিটিতে মসজিদে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। গত ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টা ১৮ মিনিটের দিকে সিটির উত্তর পূর্ব দিকের লোনিও স্ট্রিটের নিকটবর্তী ওয়ারেন এলাকায় অবস্থিত আল-হুদা ইসলামিক সেন্টার মসজিদে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা।

ঘটনার সাথে একের অধিক সন্ত্রাসী ছিল কি-না, তা এখনো নিশ্চিত নয় পুলিশ। ঘটনার সময় অদূরে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে গেলে অস্ত্রধারী সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি আহত হয়।

পরে তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদিকে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মসজিদে আগুন লাগার এমন ঘটনায় স্থানীয় বাংলাদেশিসহ অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎকণ্ঠা দেখা দেখা দিয়েছে।

Exit mobile version