মুকেশ আম্বানী নিউইয়র্কে ২০০০ কোটির হোটেল কিনলেন

সন্ধান২৪.কমঃ বিশ্বেও অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানী যুক্তরাষ্ট্র নিউ ইর্য়কের বিলাসবহুল হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল ২৭ কোটি ডলার দিয়ে কিনে নিয়েছে। ভারতীয় মুদ্রায় যারা দাম ২০০০ কোটি রুপি।

নিউইয়র্কের হাডসন নদীর কাছেই সেন্ট্রাল পার্কের কলম্বিয়াল সার্কেলে এই হোটেলের অবস্থান। নিউইয়র্কের সেরা বিলাসবহুল হোটেলগুলির মধ্যে অন্যতম টাটার তাজ হোটেল। মুকেশ যে হোটেল কিনেছেন, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে নিউইয়র্কেল তাজ হোটেল।
জানা যায়, মুকেশ ইতিমধ্যেই ম্যান্ডারিনের আগের সমস্ত ধারদেনা মিটিয়ে দিয়েছেন এবং নতুন করে সাজিয়ে নান্দনিক করার পরিকল্পনা করেছেন হোটেলটিকে।

ম্যান্ডারিন হোটেলের দাম ছিল ৯.৮ কোটি যুক্তরাষ্ট্র ডলার। তবে তার দেনার অঙ্ক বেড়ে গিয়ে হয়েছিল প্রায় সাড়ে ১১ কোটি যুক্তরাষ্ট্র ডলারের কাছাকাছি। এ ছাড়া হোটেলের আরও বেশ কিছু রদবদল সমেত মোট ২৭ কোটি যুক্তরাষ্ট্র ডলার খরচ হয়েছে মুকেশের।
তেল, টেলিকম, টেক্সটাইলের ব্যবসায়ী মুকেশ করোনকালীন সময়ে তার সাম্রাজ্যের পরিধি কিছুটা বাড়িয়েছেন। তারই অংশ হিসেবে নতুন বছরের শুরুতেই দখল করেছেন এই হোটেল।

Exit mobile version