মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে নিয়ে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা নিউইয়র্কে

সন্ধান২৪.কম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে রোববার সন্ধ্যায় জ্যামাইকা হিলসাইডের ১৬৫ নম্বর স্ট্রীটের স্কুল অডিটরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র শাখা এক মতবিনিময় সভায় আয়োজন করে।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন  শরাফ সরকার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, মুক্তিযোদ্ধা ডা. আব্দুল বাতেন, প্রমূখ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন,জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় বাংলাদেশ আজ সারা বিশ্বের মানুষের কাছে সম্মান অর্জন করেছেন।

তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে সব কিছু করতে বদ্ধপরিকর। তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও দেশীয় ষড়যন্ত্রকারীরা এক হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার হত্যা করে। এর মাধ্যমে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায়। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি বলে উল্লেখ করেন গাজীপুরের গণ মানুষের নেতা আ ক ম মোজাম্মেল হক।

 

 

 

Exit mobile version