মুখে মাস্ক নেই : শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটে প্রচণ্ড ভিড়, ‘হিট স্ট্রোকে’ ৫ জনের মৃত্যু

সন্ধান২৪.কমঃ প্রচণ্ড ভিড় আর গরমে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে অন্তত ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর তাদের মধ্যে ৫ জন মারা গেছে । বাংলাদেশের মাদারীপুর জেলার পুলিশ বলছে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি ফেরিতে এই ঘটনা ঘটে।

“আমরা অসুস্থ অবস্থায় তাদের ফেরি থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তিন জন পুরুষসহ মোট ৫ জনকে এ পর্যন্ত মৃত ঘোষণা করেছেন,”  বলেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

 স্থানীয়রা বলছেন খাজা এনায়েতপুরি ও শাহপরান নামের দুটি ফেরি থেকে যাত্রীদের নামার সময় এ ঘটনা ঘটেছে। এর মধ্যে এনায়েতপুরির চারজন যাত্রী ও শাহ পরানের ১ জন নিহত হয়েছেন।

পুলিশ সুপার অবশ্য জানিয়েছেন যে ফেরি মাঝ নদীতে থাকার সময় গরমে ও ভিড়ের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু নদীতে থাকার কারণে তাদের কোন চিকিৎসা বা অন্য কোন ব্যবস্থা করা যায়নি। ফলে ফেরি পন্টুনে ভেড়ার আগেই কয়েকজন মারা যান বলে ধারণা করা হচ্ছে।

 

Exit mobile version