Monday, April 13, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

মুন্সিগঞ্জে মেয়রের বাড়িতে বিস্ফোরণ, আহত ১৪

April 7, 2021
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
29
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ  মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেয়র, তার স্ত্রী ও চার কাউন্সিলরসহ ১৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন৷ মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে৷

আহতদের অভিযোগ, দুর্বৃত্তদের বোমা হামলায় এ ঘটনা ঘটেছে৷ তবে বিস্ফোরণের সঠিক কারণ নিয়ে সন্দিহান পুলিশ ও ফায়ার সার্ভিস৷ গ্যাস থেকে বিস্ফোরণ কিনা তাও নিশ্চিত করে বলতে পারছেন না তারা৷ তবে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক রাত সাড়ে ১১টার দিকে সংবাদকে জানিয়েছেন, ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে৷

পুলিশ ও হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যমতে আহতরা হলেন: পৌর মেয়র আব্দুস সালাম (৫৫), তার স্ত্রী কানন বেগম (৪০), পৌরসভার প্যানেল মেয়র রহিম বাদশা (৪৫), মো. আওলাদ হোসেন (৪২), কাউন্সিলর দ্বীন ইসলাম (৪০), মো. মতাজুল ইসলাম (২৫), মো. মাইনুদ্দিন (৪৪), মোশারফ হোসেন (৪২), পান্না মিয়া (৫০), কালু মিয়া (৪০), মো. ইদ্রিস আলী (৫০), মাে.সোহেল (৫২), শ্যামল দাস (৪৫), মহিউদ্দিন৷

আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন৷ বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া৷ তিনি বলেন, মুন্সিগঞ্জ থেকে কয়েকজনকে বার্ন ইউনিটে আনা হয়েছে৷ এদের মধ্যে এক নারীর অবস্থা বেশি আশঙ্কাজনক।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, মিরকাদিম থেকে শরীরের বিভিন্ন অংশে পোড়া নিয়ে ১৩ জন রোগী হাসপাতালে আসেন। এদের মধ্যে অনেকের শরীরের ৩০ থেকে ৪০ ভাগ পুড়ে গিয়েছিল৷

স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে বিকট শব্দ পান তারা৷ পরে পৌর মেয়র আব্দুস সালামের বাড়ি থেকে আর্তচিৎকার শুনতে পান৷ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করেছিলেন স্থানীয়রা৷ পরে কেউ কেউ বোমা হামলার কথা বলাবলি করলে তা চারদিকে ছড়িয়ে পড়ে৷

ঘটনাস্থল থেকে মুঠোফোনে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক সংবাদকে বলেন, ‘বিস্ফোরণের কারণ এই মুহুর্তে বলা যাচ্ছে না৷ বোমা হামলার কোনো আলামত এখনও পাইনি৷ তবে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে৷’

 

Related Posts

বাংলাদেশ

রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন

April 6, 2026
9
বাংলাদেশ

ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর,রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা

March 21, 2026
8
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবাসের নিঃসঙ্গ ঘরে থেমে গেল তরুণ প্রকৌশলীর হৃদস্পন্দন
  • আপনি সুস্থ কিনা শরীরের কোন ইঙ্গিত দেখে বুঝবেন?
  • রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন
  • ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, ৭০ নিখোঁজ

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version