মুম্বাই হামলার মূলহোতা লাখভি পাকিস্তানে গ্রেপ্তার

সন্ধান২৪.কম: পাকিস্তানে গ্রেপ্তার হয়েছেন মুম্বাই হামলার অন্যতম মূলহোতা জাকিউর রহমান লাখভি । শনিবার জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পাকিস্তান সরকার। তবে কোন জায়গা থেকে লাখবিকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এ বিষয়ে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট অব পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দিতে একাধিক কার্যকলাপ চালাচ্ছিল জাকিউর রহমান লাখবি। সেই কারণেই শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম  বলা হয়, জাতিসংঘের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত লাখবি ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম মূলহোতা ছিলেন তিনি। ২০০৮ সালে পাকিস্তানের ১০ জঙ্গি মুম্বাইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হন ৩০০ জন। সেই হামলাতে বড় ভূমিকা ছিল লাখভির।

লস্কর-ই-তইবার অপারেশন কমান্ডার লকভিকে অনেকদিন ধরেই আটক করে রেখেছিল পাকিস্তানি প্রশাসন। মুম্বাই হামলার অভিযোগে আটক থাকার পর ২০১৫ সালের এপ্রিল মাসে জামিনে মুক্তি পান তিনি। তারপর জাতিসংঘের তরফ থেকে ঘোষণা করা হয়, পাকিস্তানের বিভিন্ন প্রদেশে থাকা লাখভির সমস্ত সম্পত্তি যেন বাজেয়াপ্ত করে প্রশাসন। পাশাপাশি তার অর্থ সংগ্রহের সব রাস্তাও বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়।

 

Exit mobile version