মূখ্যমন্ত্রী মমতা যেতে পারেন বাইডেনের আমেরিকায় 

সন্ধান২৪.কম :  আগামী বছর বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর আমেরিকা যেতে চান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত চার বছরে আমেরিকার বিভিন্ন  প্রতিষ্ঠানের কাছ থেকে আসা আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মমতা । হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের পর আমেরিকা সফরে যাওয়ার কথা ভাবছেন ‍তিনি ।  

দলীয় সূত্রের বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের জমানায় সে দেশে যেতে চাননি তৃণমূল নেত্রী। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে যে বহুচর্চিত রসায়ন তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতিগত ভাবে তা পছন্দ ছিল না তৃণমূল নেতৃত্বের। গত বছরই মোদী গিয়ে ট্রাম্পের হয়ে ভারতীয় বংশোদ্ভূতদের সমাবেশে আওয়াজ তোলেন ‘আরও এক বার ট্রাম্প সরকার’। সেটিরও সমালোচনা করে তৃণমূল। তাৎপর্যপূর্ণ ভাবে মমতাই এ দেশের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি ফলাফল স্পষ্ট হওয়ার পরই মধ্যরাতে টুইট করে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।

 

Exit mobile version