সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে মৃত্যুর ৬ মাস পর গোলাম কিবরিয়া মাহমুদের পরিচয় মিলেছে। তার ডেথ সাটির্ফিকেটে উল্লেখ করা হয়, তার মৃত্যু হয় গত ১৪ জুলাই মাসে। ব্রুকলিনের লিটল নাসাউ স্ট্রিটের একটি আশ্রয় কেন্দ্র থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ তার লাশ মর্গে রেখে দেয। এরপর ৬ মাস পর্যন্ত তার লাশ মর্গেই ছিলো।
গোলাম কিবরিয়া মাহমুদের আত্মীয়-স্বজনকে খুঁজে পাওয়ার পর তার লাশ দেয়া হয় এবং তার নামাজে জানাজা গত ১৫ জানুয়ারি বাদ জোহর ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় তার বড়ভাই এবং তিন বোন অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে তাকে নিউজার্সির মালবরো মুসলিম গোরস্তানে দাফন করা হয়। গোলাম কিবরিয়া মাহমুদের দেশের বাড়ি শরীয়তপুরের জাজিরায়।
জানা গেছে, গোলাম কিবরিয়া মাহমুদ মাদকাসক্ত ছিলেন। গোলাম কিবরিয়া মাহমুদ যে কারণে সব ভাইবোনের অপছন্দের কারণ ছিলেন।
৪ জুলাই ছিলো গোলাম কিবরিয়া মাহমুদের জন্মদিন। সেদিন খুব বেশি ড্রিঙ্কস করেন। তার লাশের আশপাশে ছিলো বোতল আর বোতল। গোলাম কিবরিয়া মাহমুদ যে মারা যায়, তার প্রথম টের পায় ক্লিনার। কারণ লাশ পচে গন্ধ বের হচ্ছিলো। তখনই পুলিশে খবর দেয়া হয়। তার ডেথ সাটির্ফিকেটে উল্লেখ করা হয় তার তার মৃত্যু ১৪ জুলাই।
নাহিদা আঞ্জুম জানান, আমার ভাই বাংলাদেশ থেকেই অ্যালকোহলিক ছিলেন। এখানে এসে তার মাত্রা আরো বেড়ে যায়। তিনি জানান, তার বড়ভাই তাদের সবার জন্য আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতেই গোলাম কিবরিয়া মাহমুহ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে আমেরিকায় আসেন।


