সন্ধান২৪.কম : গত বুধবার রাতে অনুমানিক ৩ টার সময় সালমার বাম পায়ের আঙ্গুলে সাপে কামড় দেয়। সাথে সাথে সালমার চিৎকারে তার বাবা-মা জেগে ওঠে এবং সাপটিকে পালিয়ে যেতে দেখে । তাৎক্ষণিক সালমাকে এক ওঝার কাছে নিয়ে গেলে তিনি তন্ত্র-মন্ত্র পাঠ করে । সেখানে কোন কাজ না হলে এভাবে স্থানীয় আরো দুজন ওঝার কাছে নিয়ে গেলেও সেখানেও নানা করম ঝাড়-ফুঁক দেয়া শুরু হয় । কিন্ত কোন উন্নতি হয়নি। অবশেষে দুপুরে উপজেলার স্থানীয় হাজী ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার রোগীর আগেই মৃত্যু হয়েছে বলে জানান।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২০ আগস্ট) সাপের কামড়ে সালমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সালমা উপজেলার ডাইবেটিস মোড় সুন্দরপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে।
এরপর সাপে কাটা মৃত কিশোরীকে সাপ বেশে দেবতা কামড় দিয়েছে বলে পার্শবর্তী উপজেলার যাদুরানী এলাকার এক ওঝা কয়েকঘণ্টা ঝাড়ফুঁক এবং নানা রকম ফন্দিফিকির ও তদবির চালাতে থাকে। সরেজমিন দেখা যায়, শতশত লোকের মধ্যে সাপে কাটা মৃত কিশোরীকে সুস্থ করার অপচেষ্টা। আর এমন ঘটনার খবর পেয়ে স্থানীয় শতশত লোকের ভিড় দেখা যায়। পরে ওই ওঝা মৃত কিশোরীকে সারিয়ে তোলতে না পেরে কেটে পড়েন। অবশেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) আনুমানিক রাত ১০টায় দাফন হয়েছে বলে খবর পাওয়া গেছে।


