
ফাইনালে গোল করলেন মেসি। ফাইল ছবি
বিরতি। আর্জেন্টিনা এগিয়ে ২-০ গোলে
প্রথমার্ধে আর কোনও গোল হল না। মেসি এবং দি মারিয়ার গোলে আর্জেন্টিনা এগিয়ে ২-০ গোলে।
খিদের অভাব ফ্রান্সের খেলায়
এই বিশ্বকাপে খেলা ফ্রান্সের অধিকাংশ ফুটবলারই গত বার বিশ্বকাপ পেয়েছেন। ফলে তাঁদের খেলার মধ্যে এখনও সেই খিদে দেখা যায়নি। উল্টো দিকে, আর্জেন্টিনার ফুটবলাররা এতটাই তরতাজা হয়ে নেমেছেন ট্রফি জেতার জন্য, সেটা তাঁদের খেলা দেখেই বোঝা যাচ্ছে।
দলকে খেলাচ্ছেন একা মেসিই
এই ম্যাচের আকর্ষণের কেন্দ্রবিন্দু। যখনই বল আসছে, তিনি কোনও না কোনও ভাবে সুযোগ তৈরি করার চেষ্টা করছেন। দেখে নিচ্ছেন কোথায় কোন সতীর্থ রয়েছেন। সামান্যতম ফাঁক পেলেই পাস বাড়ানোর চেষ্টা করছেন। এমবাপে সে তুলনায় অনেক ম্রিয়মান। তাঁকে কড়া মার্কিংয়ে রেখেছেন ডিফেন্ডাররা। এমনকি, এমবাপেকে যিনি বল জোগান, সেই গ্রিজম্যানের সঙ্গে তাঁর সংযোগও কেটে দেওয়া হয়েছে।
