মেয়াদ শেষ হলেই ট্রাম্পকে ডিভোর্স মেলানিয়ার! 

সন্ধান২৪.কম : একেই বোধহয় বলে সময় খারাপ যাওয়া। সংসারও নাকি ভাঙতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হলেই তাঁকে নাকি ডিভোর্স দেবেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প!‌ এখনই তা কেবল অপেক্ষা করছেন।

 ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছেন জো বাইডেনের কাছে। আর সেই ক্ষত শুকনোর আগেই এবার আঁচ পড়ল ট্রাম্পের দাম্পত্য জীবন। আমেরিকায় জোর জল্পনা, প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হলেই নাকি স্ত্রী মেলানিয়া ট্রাম্প ডিভোর্স দেবেন ‘ডন’কে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে এই খবর প্রকাশিত হয়েছে। 

উল্লেখ্য, মেয়াদ শেষ হলেই হোয়াইট হাউস ছাড়তে হবে প্রেসিডেন্টকে। তারপরই তাঁকে ডিভোর্স দেবেন মেলানিয়া। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, দুজনের সম্পর্ক ইতিমধ্যেই বিষিয়ে গিয়েছে। হোয়াইট হাউসে তাঁদের শোওয়ার ঘরও আলাদা। কথাও তেমন হয় না এখন। কিন্তু এখনই ডিভোর্স দিলে ক্ষমতা খাটিয়ে মেলানিয়া ও তাঁর ছেলের ক্ষতি করতে পারেন। তাই মেয়াদ শেষ হলেই ডিভোর্স দেবেন মেলানিয়া। মেলানিয়ার প্রাক্তন পরামর্শদাতা স্টেফানি ওয়ালকফেরও এই দাবি করেছেন।

Exit mobile version