সন্ধান২৪.কম : লক্ষ্মীপুরের রামগতিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. মনিরকে (৪৭)সোমবার দুপুরে উপজেলার চর গাজী ইউনিয়নের মোহাম্মদপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
মনির চর গাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর বয়ারচরের হারিছ সর্দার সমাজের মো. মোস্তফার ছেলে। সোমবার সকালে এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করেন। সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ইট ভাটার শ্রমিক মনির দুই মাস আগে গভীর রাতে তার ১৩ বছর বয়ষী একমাত্র মেয়েকে ধর্ষণ করে। পরের দিন মেয়ে তার মাকে ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানতে পেরে মেয়ের মা তার বাবাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে জীনের দ্বারা প্ররোচনায় এ কাজ করেছে বলে মনির তাকে জবাব দেন। ভবিষ্যতে এমন কাজ হবে না বলেও মনির এ সময় তাকে আশ্বস্ত করেন। কিন্তু পরবর্তীতে আরও কয়েকদিন মনিরের দ্বারা মেয়েটি ধর্ষণের শিকার হয়। সর্বশেষ শনিবার রাতে মনির মেয়ের কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক আবার ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে তার মা ছুঁটে গিয়ে মনিরকে হাতেনাতে ধরে ফেলেন।


