সন্ধান২৪.কমঃ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচি নরমাদাবেন মোদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । আহমেদাবাদের এক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে ।
৮০ বছর বয়সী নরমাদাবেন আহমেদাবাদের নিউ রানিপ এলাকায় সন্তানদের সঙ্গে বসবাস করতেন। প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে দশ দিন আগে আমাদের চাচি নরমাদাবেনকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’
নরেন্দ্র মোদির বাবা দামোদরদাসের ছোট ভাই জগজীবনদাসের স্ত্রী ছিলেন নরমাদাবেন। বহু বছর আগেই জগজীবনদাসের মৃত্যু হয়েছে।


