মোদি ভারতীয় কৃষকদের ‘পরজীবী’ বলায় দেশজুড়ে মানুষের ক্ষোভ

সন্ধান২৪.কমঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকদের ‘পরজীবী’ বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্যে ভারত জুড়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মোদী ক্ষমতার শীর্ষে থেকে অহমিকা বেড়েছে বলে সোসাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছেন।

এছাড়া আন্দোলনকারীদের ‘ছুড়ে ফেলতে হবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার ভারতের জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণের জবাবে ধন্যবাদ দেয়ার সময় কৃষক আন্দোলন নিয়ে মোদি এসব কথা বলেন। 

রাকেশের এই কান্না দেখে রাতেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে আরও কৃষক এসে যোগ দেন গাজিপুরে।

আন্দোলনকারী কৃষক ও তাদের সমর্থকদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘আমরা শ্রমজীবী শব্দটা শুনেছি। কিন্তু এখন একটা নতুন প্রবণতা এসেছে ‘আন্দোলনজীবী’। এই আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। দেশকে বাঁচাতে হবে। এই আন্দোলনজীবীদের চিহ্নিত করতে হবে। কারণ এরাই দেশের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই আন্দোলনজীবীরাই দেশের পরজীবী। এই পরজীবীদের তুলে ছুড়ে ফেলে দিতে হবে।’

রেকর্ড পরিমাণ উৎপাদনের পরেও ভারতের কৃষিব্যবস্থায় অনেক সমস্যা আছে বলে মন্তব্য করেন মোদি। তবে সেই সমস্যার সমাধান সবাই মিলে করা উচিত বলে মনে করেন তিনি। 

রাকেশের এই কান্না দেখে রাতেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে আরও কৃষক এসে যোগ দেন গাজিপুরে।

উল্লেখ্য, গত বছর নতুন পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে নভেম্বর থেকে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। আন্দোলনের অংশ হিসেবে শনিবার দেশের প্রায় সকল প্রদেশের প্রধান মহাসড়কগুলোতে ট্রাক্টর ও ট্রাক রেখে অবরোধ তৈরি করেন তারা। এদিন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেছেন, নতুন পাস হওয়া কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত কৃষকরা ঘরে ফিরবে না। আন্দোলন বাতিল করতে সরকারকে ২ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

 

Exit mobile version