সন্ধান২৪.কমঃ নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের পা থেকে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। ভারতের বিভিন্ন নির্বাচনে বিজেপির ভরাডুবি হতে শুরু করেছে।

উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনকেন্দ্র বারাণসীতে ভরাডুবি হল বিজেপি-র। পাশাপাশি, ‘রাম জন্মভূমি’ অযোধ্যা এবং ‘কৃষ্ণের এলাকা’ মথুরাতেও পরাজিত পদ্ম শিবির। সামগ্রিক ভাবেও যোগী আদিত্যনাথের রাজ্যে বিরোধীরা বিজেপি-র তুলনায় অনেক বেশি আসনে জিতেছে।

বারাণসী জেলা পঞ্চায়েতের (জেলা পরিষদ) ৪০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে মাত্র ৮টিতে। এনডিএ জোটের শরিক আপনা দল (এস) পেয়েছে ৩টি। রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি পেয়েছে ১৫টি, বিএসপি ৫ এবং আম আদমি পার্টি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ১টি করে আসনে জিতেছে। কয়েকটি আসন গিয়েছে নির্দলদের দখলে।
অযোধ্যা জেলা পঞ্চায়েতের ৪০টি আসনের মধ্যে ২৪টি জিতেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বিজেপি-র ঝুলিতে মাত্র ৬। বিএসপি ৫ এবং নির্দল ও অন্যেরা ৫টি আসনে জিতেছে। মথুরা জেলা পঞ্চায়েতে বিএসপি ১২ এবং অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদল ৯টি আসনে জিতেছে। বিজেপি জিতেছে মাত্র ৩টিতে।


