j>
প্রথম থেকে ফোন কলের ব্যাপারটা ভালো লাগে না অহনার। কারণ, ফোনের অপর প্রান্তের লোকটি এমনভাবে কথা বলে, যেন পূর্বপরিচিত এবং ক্রমান্বয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে। অহনাকে আল্টিমেটাম দেয়, এক সপ্তাহের মধ্যে রাশেদকে ডিভোর্স না দিলে তার জীবনের অজানা তথ্য ফাঁস করে দেবে।
কিন্তু অহনা খুঁজে পায় না তার জীবনের অজানা কি এমন তথ্য আছে, যেটা ফাঁস করা যায়!
এখানে রাশেদ চরিত্রে মোশাররফ করিম আর অহনা চরিত্রে অভিনয় করেছেন জুঁই করিম।
নির্মাতা রায়হান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গল্প যাই হোক, এটির নির্মাণ কৌশল এবং শিল্পীদের অভিনয় দেখে দর্শক মুগ্ধ হবেন। আমি চেষ্টা করেছি থ্রিলার ঘরানায় নতুন কিছু করতে।’


