মোস্তাফিজকে ছাড়াই খেলছে দিল্লি

আইপিএল ১৫তম আসরের ৫০তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। দিল্লির ১০ম ম্যাচে একাদশে নেই বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজ ছাড়াও হায়দরাবাদের বিপক্ষে প্লেয়িং একাদশে জায়গা হয়নি পৃথ্বি শ, অক্ষর প্যাটেল ও চেতন শর্মার।

মোস্তাফিজ, পৃথ্বি শ, অক্ষর প্যাটেল ও চেতন শর্মার পরিবর্তে একাদশে ফেরানো হয়েছে মনদিপ সিং, খলিল আহমেদ, রিপল প্যাটেল ও আনরিচ নর্টজেকে।

আইপিএলের চলতি আসরে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকায় প্রথম ম্যাচে দিল্লির হয়ে খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। দ্বিতীয় ম্যাচ থেকেই একাদশে সুযোগ পান দ্য ফিজ। এরপর থেকে টানা আট ম্যাচে অংশ নিয়ে ৮ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।

চলতি আসরে এই প্রথম মোস্তাফিজকে ছাড়াই খেলছে দিল্লি। আগের নয় ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম পজিশনে পড়ে আছে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলটি।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে দিল্লি।

Exit mobile version