সন্ধান২৪.কম: গত ১৪ নভেম্বর রোববার সন্ধ্যায় ম্যারিল্যান্ডে প্রবাসীদের নিয়ে প্রথম বার মিলন মেলা করেছে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ইনক ইউএসএ।
ম্যারিল্যান্ডের হোটেল রকভিল রেডিসনে ‘বাংলাদেশ উৎসব ২০২১’ অনুষ্ঠিত এ মিলন মেলায় সংগঠনের সাধারণ সম্পাদক হাসান চৌধুরী ও মৌহসেনা রিমির উপস্থাপনায় সূচনা বক্তব্য দেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর কবির বাবলু। উৎসবে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কবিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ কাজল। উপস্থিত ছিলেন উপদেষ্টা লস্কর আহমেদ, হুমায়ুন কবির বাবু, নুরুল ইসলাম পুলক, ট্রেজারার মুতালিব মামুন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সারোয়ার মিয়া, প্রেস সেক্রেটারি ফিরোজ খালেক খান প্রমুখ।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তাসনিয়া দিয়া ও ওয়াজিয়া ইশরাত এমা। গান গেয়ে শোনান নন্দিত কণ্ঠশিল্পী অনিক, কবির রোজী, শম্পা জামান, সানজী মুখার্জি, জিহান কবির, ত্রিনিয়া হাসান, মরিয়ম মারিয়া, চন্দন চৌধুরী, রাজীব ভট্টাচার্য, সরোয়ার মিয়া, কায়সার।
এ ছাড়া উৎসবে বিশেষ আকর্ষন ছিল বাংলাদেশ মেলা। এই মেলায় বাংলাদেশী ক্লথ, জুয়েলারি, মুখ রোচক খাবার সহ হরেক রকমের স্টল বসে।
সাংবাদিক ও সংস্কৃতি কর্মীসহ ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, নিউইয়র্কের বিপুল পরিমান লোকজন এ মেলায় অংশগ্রহন করেন।