যমুনা নদীতে সেলফি তুলতে গিয়ে ৩ বোনের মৃত্যু

সন্ধান২৪.কমঃ যমুনা নদীতে বেড়াতে গিয়ে সেলফি তুলতে পা পিছলে পড়ে রংপুর মহানগরীর মোল্লাপাড়া এলাকার একই পরিবারের তিন বোনের বোনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ মে) দুপুরে  গাইবান্ধার সাঘাটায় সাঘাটা থানার সামনের চরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ঋতু, প্রীতি ও তাদের মামাতো বোন অনামিকা। এই ঘটনায় রংপুর নগরীর বাসভবনে চলছে এখন শোকের মাতম।

 জানা গেছে, মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর ২৮ নং ওর্য়াডের মোল্লাপাড়া এলাকার একই পরিবারের তিন বোন ঋতু, প্রীতি ও মামাতো বোন অনামিকা গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে ঈদ উপলক্ষ্যে বেড়াতে যায়। এ সময় ঋতু নদীর ধারে সেলফি তুলতে পা পিছলে পড়ে যায়। পরে প্রীতি ও অনামিকা ঋতুকে উদ্ধারে পানিতে নামলে তিন বোন নদীর পানিতে ডুবে করূন মৃত্যু হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধার কর্মীরা তাদের মরদেহ গতকাল বিকেলে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

 

 

Exit mobile version