সন্ধান২৪.কমঃ জানা গেল কারা পাচ্ছেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২’। আজ বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এই পুরস্কার ঘোষিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবার শিশুসাহিত্যে স্বীকৃতি পেয়েছেন প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। অনুবাদে পুরস্কার পাচ্ছেন আলম খোরশেদ।
আগামী ১ ফেব্রুয়ারি ‘অমর একুশে বইমেলা ২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেষ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।
কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণা মাসুদুজ্জামান, অনুবাদ আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ পুরস্কার পেয়েছেন।
অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।
