Thursday, April 2, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

‘যা কিছু চাই, সব একই পর্দায়’ স্লোগান নিয়ে বিজয়ের ৫০ বছর পূর্তিতে যাত্রা শুরু করলো আইবিটিভি ইউএসএ

December 19, 2021
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
8
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: ‘যা কিছু চাই, সব একই পর্দায়’ এই স্লোগান নিয়ে বিজয়ের ৫০ বছর পূর্তিতে শুভ আনুষ্ঠানিকাতার মধ্যদিয়ে যাত্রা শুরু করলো আইবিটিভি ইউএসএ।
গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে সম্প্রচার শুরু করে আইবিটিভি ইউএসএ। নিউইয়র্কে স্মরণকালের নান্দনিক এবং রুচিসমৃদ্ধ এই অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ এবং অ্যামেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ভাষার অন্যতম কথা সাহিত্যিক ও সমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ও লেখক মনজুর আহমদ, আইবিটিভির ব্যবস্থাপনা পরিচালক এবং সাপ্তাহিক আজকাল‘র সম্পাদক জাকারিয়া মাসুদ, আইটিভির চেয়ারপার্সন মিলা হোসেন এবং আইবিটিভির হেড অব নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স নূপুর চৌধুরী।
উদ্বোধনী ভাষণে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, স্বাধীনতার সুবর্নজয়ন্তীর বিশেষ এই দিনে নতুন এই যাত্রা নি:সন্দেহে বাংলা ভাষা ও সংস্কৃতি মেলে ধরে বিশেষ এক জায়গা দখল করে নিবে আইটিভি।
সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক মনজুর আহমদ বলেন, ক্রমবর্মান বাঙ্গালীদের চাহিদা এবং স্বপ্ন পুরণে আইবিটিভি প্রতিশ্রুতিবদ্ধ। যে কাজটি সাপ্তাহিক আজকাল দীর্ঘদিন ধওে করে আসছে।


আইবিটিভির চেয়ারপার্সন মিলা হোসেন আইবিটিভির শুভ যাত্রায় সবার সহযোগিতা কামনা করে বলেন,জাকারিয়া মাসুদ জিকো আর তার স্বপ্নের সম্মিলিত বাস্তবায়ন রুপ হচ্ছে, আইবিটিভির বিজয়ের ৫০ বছরে সম্প্রচার শুরু হচ্ছে।
যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে আইবিটিভিকে জনপ্রিয় করে তুলতে ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া মাসুদ সবার সহযোগিতা কামনা করেন। সবার মতামত নিয়ে আইবিটিভিকে সুস্থ্য ধারার একটি চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত করার আশ্বাস দেন জাকারিয়া মাসুদ।
আইবিটিভি এবং আজকালের প্রধান বানিজ্যিক ব্যবস্থাপক আবুবক্কর সিদ্দিক সবার সহযোগিতা নিয়ে আজকাল যেমন শীর্ষে অবস্থান করছে আইবিটিভিকেও তেমনি শীর্ষে পৌঁছাতে সবার সহযোগিতা কামনা করেন।


২য় পর্বে শুরু হয় সাংস্কৃতিক এবং আইবিটিভির পরিচিতি অনুষ্ঠান। মূলধারার রাজনীতিবিদরা অনেকে শুভেচ্ছা জানান আইবিটিভিকে। ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংেলাদেশ- অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশন বাপা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন,লায়ন্স ক্লাব ও অন্যান্য সংগঠনের সদস্যরা। স্টেট সিনেটর জন লু এবং কুইন্স কাউন্টি জাজ সোমা সাঈদ তাদের বক্তব্যে আইবিটিভিকে শুভেচ্ছা জানান।
সংগীত পরিবেশ করেন কিংবদন্তী সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়,তপন চৌধুরী,শফী মন্ডল,তাজুল ইমাম, চন্দন চৌধুরী,সুলতানা লায়লা,কাবেরী দাশ,জোহরা আলীম,চন্দ্রারায়,শিমুল খান,নামীরা প্রিয়দর্শনী, লেমন চৌধুরী, কামরুজ্জামান বকুল,শামীম সিদ্দিকী, শাহমাহবুব,কৃষ্ণাতিথি,শেখ নীলিমা শশী, রোকসানা মির্জা, তৃণিয়া হাসান। নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলির শিল্পীরা। একটি বিশেষ পর্বে অংশ নেন বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক নয় বছর বয়সী সুবর্ণ আইজ্যাক। অনুষ্ঠান পরিচালনায় নূপুর চৌধুরীর সাথে আরো ছিলেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস এবং সাজু খাদেম।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন আইবিটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান গোলাম সারোয়ার হারুন, উর্বা মুখাজী, তন্দ্রা দাশ এবং এ আরসুমন। অ্যামেরিকার জাতীয় সংগীত পরিবেশন করে মাটি।
অভিষেক অনুষ্ঠানের পরিকল্পনা এবং তত্ত্ববধানে ছিলেন আইবিটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান গোলাম সারোয়ার হারুন। সহায়তা করেন হাসানুজ্জামান সাকী,হাসান মাহমুদ,ফাহমিদা লিনা,মোহসিন আবীর, এনাম চৌধুরী,মইনুল ইসলাম সজলসহ আজকাল এবং আইবিটিভির পরিবারের অন্যান্য সদস্যরা।

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা

March 31, 2026
9
নিউ ইয়র্ক

বাংলাদেশের প্রতি  সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

March 28, 2026
3
No Result
View All Result

Recent Posts

  • বিহারে মন্দিরের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু আট মহিলার! আহত বেশ কয়েকজন
  • ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি
  • নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version