Thursday, February 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন কঠোর হবে না!

May 30, 2022
in প্রধান খবর, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

বিশ্বে বন্দুক হামলায় প্রাণহানীতে ধনী দেশগুলোর মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ১৪৫ দিনে দেশটিতে ২১৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গড়ে কমপক্ষে চারজন করে গুলিবিদ্ধ হয়েছেন। গেল দুই সপ্তাহে দেশটিতে দুটি বড় হত্যাযজ্ঞ ঘটিয়েছে দুই বন্দুকধারী। টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে গত মঙ্গলবার এক বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে ১৯ শিশু শিক্ষার্থী ও দুই শিক্ষকের।

যুক্তরাষ্ট্রে এখন সড়ক দুর্ঘটনার চেয়ে বন্দুক হামলায় বেশি শিশু প্রাণ হারাচ্ছে বলে সাম্প্রতিক এক পরিসংখ্যানে উঠে এসেছে। টেক্সাসের স্কুলে হামলার মাত্র সপ্তাহ খানেক আগেই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে এক দোকানে বন্দুকধারী হামলায় প্রাণ যায় কমপক্ষে ১০ ব্যক্তির। কয়েকদিনের ব্য্যবধানে বড় দুটি বন্দুক হামলার ঘটনার পর দেশটিতে কঠোর অস্ত্র নিয়ন্ত্রন আইন করার জোর দাবি উঠেছে।

গত কয়েক বছর ধরে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটে চলেছে যুক্তরাষ্ট্রে। বড় ধরনের হত্যাকান্ডের পর প্রায়ই অস্ত্র আইন কঠোর করার দাবি ওঠে দেশটিতে। কিছুদিন আলোচনার পর আবারো সেই দাবি আবেদন হারায়। কিন্তু কেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর করতে পারছে না? এর কারণ যুক্তরাষ্ট্রের শক্তিশালী গান লবি| যারা অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের বিপক্ষে। টেক্সাসের হামলার তিনদিনের মাথায় হিউস্টন শহরে প্রায় ৫০ লাখ সদস্যের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের ভেন্যুর বাইরে শত শত বিক্ষোভকারী এনআরএ বা গান লবির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে সেখানে বক্তারা নতুন কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অনুষ্ঠানে বলেছেন, অস্ত্র হাতে একজন মন্দ লোককে থামানোর একমাত্র পথ হচ্ছে, অস্ত্র হাতে একজন ভালো মানুষ।

অনেকেই বলেন, যুক্তরাষ্ট্রে অস্ত্র বহনের অধিকার হামলার বড় কারণ। কিন্তু এনআরএ মার্কিন নাগরিকদের অস্ত্র বহনের অধিকারের পক্ষে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে, অথচ নিজের ঘরে অস্ত্র থাকলে নিরাপদ থাকা যায়, এনআরএর এমন যুক্তি সমর্থন করে অধিকাংশ মার্কিনি।

যুক্তরাষ্ট্রে অস্ত্র বহন ও রাখার অধিকার সংবিধানেই দেওয়া হয়েছে। তাই অস্ত্রের সঙ্গে মার্কিন রাজনীতির সম্পর্ক দীর্ঘদিনের। ১৭৯১ সালে দেশটির সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের অস্ত্র বহনের অধিকার নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশি বা বিদেশি যেকোনো সরকারের স্বেচ্ছাচারের বিরুদ্ধে নিজের আত্মরক্ষার জন্য ‘সুনিয়ন্ত্রিত’ মিলিশিয়া বাহিনীর সদস্য হিসেবে প্রত্যেক নাগরিককে অস্ত্র বহনের অধিকার দেওয়া হলো। এ অধিকার এমন সময়ে দেওয়া হয়, যখন যুক্তরাষ্ট্র সদ্য এক ঔপনিবেশিক যুদ্ধ শেষে স্বাধীনতা অর্জন করেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষে তখন সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল না। কিন্তু সময়ের পরিবর্তনে অনেক কিছু বদলালেও তাদের সংবিধানে সংশোধনীটি রয়ে গেছে।

কংগ্রেসের বিভিন্ন সদস্যকে প্রভাবিত করার জন্য এনআরএ বছরে কোটি কোটি ডলার খরচ করে থাকে। রিপাবলিকান পার্টির নেতাদের মধ্যে এনআরএ’র প্রভাব বেশি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেওয়ার পর এনআরএর’কে বলেছিলেন, মনে রাখবেন, হোয়াইট হাউসে এখন থেকে আপনাদের একজন বন্ধু রয়েছে। তবে শুধু রিপাবলিকান নয়, ডেমোক্র্যাটদের মধ্যেও এনআরএ’র কিছুটা হলেও প্রভাব রয়েছে। যে কারণে অস্ত্র নিয়ন্ত্রণে কোনো কঠোর আইন মার্কিন কংগ্রেসে পাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

টেক্সাসের স্কুলে হত্যাকান্ডের পর শীর্ষ মার্কিন নেতৃত্ব অস্ত্র আইন সময়ের দাবি বলে জানিয়েছে। কিন্তু এই গান লবিদের কাছে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যে অসহায় তা তার এক বক্তব্যে উঠে এসেছে। টেক্সাসে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, কবে আমরা এই গান লবিদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো?

টেক্সাসে স্কুলে হামলার দুই দিনের মাথায় বৃহস্পতিবার মার্কিন সিনেটে অভ্যন্তরীণ সন্ত্রাস রোধ শীর্ষক একটি বিলের ওপর ভোটাভুটি হয়। কিন্তু রিপাবলিকান সিনেটরদের বিরোধিতায় বিলটি শেষ পর্যন্ত পাস হয়নি। এমন অবস্হায় বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রে অদূর ভবিষ্যতে একটি কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version