যুক্তরাষ্ট্রের উইসকনসিনে গুলিতে নিহত ৩

সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত ও অপর দুই জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে কেনোশা কাউন্টির সমার্স নামের গ্রামে এই ঘটনা ঘটেছে। 

গুলির ঘটনাকে টার্গেটকৃত এবং বিচ্ছিন্ন হামলা উল্লেখ করে স্থানীয় প্রশাসনের সার্জেন্ট ডেভিড রাইট বলেন, সন্দেহভাজন আক্রমণকারী পলাতক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নিহতদের পরিচয় উদঘাটনে কাজ করছে। এই ঘটনায় তিন জন নিহতের পাশাপাশি আরও দুই জন আহত হয়েছেন।

কেনোশা কাউন্টির সার্জেন্ট ডেভিড রাইট জানান, সমার্স গ্রামের সমার্স হাউজ পানশালায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।তিনি আরও জানান, সন্দেহভাজন হামলাকারী পলাতক। 

সার্জেন্ট জানান, কর্মকর্তারা নিহতদের শনাক্ত করার চেষ্টা করছেন। তদন্তের জন্য পানশালামুখী রাস্তা রবিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইন্ডিয়ানাপোলিস শহরে ফেডএক্স ভবনে বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত হন। ধারণা করা হচ্ছে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে।

পুলিশ মুখপাত্র গানায় কুক জানান, ইন্ডিয়ানাপুলিস বিমানবন্দরের কাছে এই গুলিবর্ষণের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

 

 

 

Exit mobile version